spot_img
Monday, 19 January, 2026
19 January
spot_img
Homeআবহাওয়াSaraswati Pujo Weather Update: সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া

Saraswati Pujo Weather Update: সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জানুয়ারিতেও ভালভাবে ঠান্ডা অনুভব করতে পারেনি বঙ্গবাসী। শেষবেলায় জমিয়ে ঠান্ডা পড়বে, এমনটাই আশা করেছিলেন শীতপ্রেমীরা।

সদ্য ‘ক্রিসমাস’ আর ‘নিউ ইয়ারে’র উদযাপনে মেতে থাকা বাঙালির মন এবার ছটফট করছে সরস্বতী পুজোর জন্য। হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২ ফেব্রুয়ারি সেই পুজোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন অনেকেই। সেদিন জমিয়ে খিচুড়ি খাওয়ার আগেই জানা গেল, আবহাওয়ার পূর্বাভাস। পুজোর দিন কতটা মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারবেন? সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: 48th Kolkata International Book Fair: আজ থেকে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু

জানুয়ারি মাসটা কোনও রকমে কাটিয়ে দিয়েছে শীত। মাঝে মধ্যে দেখা মিললেও, একটানা ঠান্ডার প্রকোপ ছিল না খুব বেশি। এবার শেষবেলাতেও ধাক্কা। যাওয়ার আগেও ময়দানে নেমে বিশেষ কিছুই করতে পারবে না শীত। কারণ কাঁটা হয়ে দাঁড়াচ্ছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল, বুধবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। রাতে হালকা কিছু গায়ে চাপাতে হলেও দিনে ঠান্ডা থাকবে না বললেই চলে। আর আগামী রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন কার্যত উধাও হবে শীত। স্বাভাবিকের অনেকটা উপরে উঠে যাবে পারদ।

আরও পড়ুন: Today’s Horoscoe: আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার ২০২৫; বজরঙ্গবলীর আশীর্বাদ নিয়ে কেমন যাবে আপনার আজকের দিনটা

পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনে আর ঠান্ডা আমেজ মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

এই মুহূর্তে

আরও পড়ুন