পাকিস্তান আবারও নতুন কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে, কারণ তারা শ্রীলঙ্কাতে সাইক্লোন দিতওয়ার পরে যে রিলিফ পাঠিয়েছে, তার মধ্যে মেডিকেল সামগ্রী, খাবারের প্যাকেট এবং প্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু কলম্বোতে সেই রিলিফ পৌঁছতেই চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের৷ তাদের মতে এসবের বহু জিনিসই মেয়াদোত্তীর্ণ ছিল অর্থাৎ এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে।
আরও পড়ুনঃ ১৯ থেকে এবার ৩৬ টি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের
Cyclone Ditwah-র কারণে শ্রীলঙ্কাতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে, সেই জরুরি পরিস্থিতিতে পাকিস্তানও সাহায্য পাঠিয়েছিল৷ কিন্তু প্যাকেটগুলো পৌঁছানোর পরই পরীক্ষা করা হয়, এবং অনেক কার্টন এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছিল অর্থাৎ যা ব্যবহার অনুপযোগী। এই কারণে শ্রীলঙ্কার ডিসাস্টার ম্যানেজমেন্ট এবং বিদেশমন্ত্রক বিভাগে “গুরুতর উদ্বেগ” দেখা দিয়েছে। কলম্ব তাদের অসন্তোষ ইসলামাবাদকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানিয়েছে।
এই ঘটনা পাকিস্তানের জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে, যখন তারা ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা বলছেন, এই চালান পাকিস্তানের মানবিক সাহায্যের মান ও গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে যখন দ্বীপ দেশটি সংকট-পরবর্তী পুনরুদ্ধারের সঙ্গে লড়াই করছে।
আরও পড়ুনঃ সীমান্তে হাই অ্যালার্ট! চিকেনস নেকে Para SF ও র্যাপিড ইউনিট বেস
এটাই প্রথম নয়, পাকিস্তানের রিলিফ ডিপ্লোম্যাসি নিয়ে সমালোচনা হয়েছে। ২০১৫ সালে নেপালে-এ ভূমিকম্পের সময় ইসলামাবাদ গরুর মাংসের রেডি-টু-ইট খাবার পাঠিয়েছিল হিন্দু-প্রধান দেশে, যার ফলে সাংস্কৃতিক সংবেদনশীলতা নিয়ে জনরোষ দেখা দিয়েছিল।
সাম্প্রতিক এই বিতর্ক শ্রীলঙ্কার সিভিল সোসাইটি গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে, অনেকেই মেয়াদোত্তীর্ণ সাহায্যকে “অপমান” এবং “জোক অফ এড ডিপ্লোম্যাসি” বলছেন। কেউ কেউ সরকারকে পাকিস্তানের কাছে জবাবদিহি চাইতে বলেছেন।








