Wednesday, 5 August, 2026
5 August
HomeদেশKangana Ranaut: পাকিস্তানি বর চান ‘দেশভক্ত’ ‘কট্টর হিন্দু’ কঙ্গনা!

Kangana Ranaut: পাকিস্তানি বর চান ‘দেশভক্ত’ ‘কট্টর হিন্দু’ কঙ্গনা!

কঙ্গনার এই বিপরীতমুখী অবস্থানের কথা তুলে ধরে তীব্র সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বলিউড অভিনেত্রী তথা বিজেপি (BJP) সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ফের সামাজিক মাধ্যমের কেন্দ্রবিন্দুতে। নিজেকে ‘কট্টর হিন্দু’ হিসেবে দাবি করে সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি আন্তঃধর্মীয় বিয়ে এবং মতাদর্শ পরিবর্তন নিয়ে সরব হন। তবে তাঁর এই বক্তব্য সামনে আসতেই নেটিজেনরা কঙ্গনারই বহু পুরোনো একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ্যে এনেছেন, যেখানে তাঁকে মজা করে নিজের জন্য ‘পাকিস্তানি বর’ খুঁজতে দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ পাপ বাপকেও ছাড়ে না, ‘এ বছর বইয়ের রয়্যালটিও পাইনি’, আর্থিক চাপে রয়েছেন ‘প্রাক্তন মমতা’!

সোনাক্ষী সিনহাকে পরোক্ষ নিশানা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে কঙ্গনা সরাসরি নাম না নিলেও বলিপাড়ার অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির ইকবালের (Zaheer Iqbal) বিয়েকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়:

“হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন বহু বোন ও তরুণী আছেন যারা হিন্দু পরিবারে জন্মেছেন, কিন্তু তাঁদের ধর্ম বা রাজনীতি নিয়ে বিশেষ আগ্রহ ছিল না। তাঁরা পুরোপুরি নিরপেক্ষ ছিলেন। কিন্তু কোনো ইসলামপন্থীকে বিয়ে করার পর থেকেই তাঁদের চিন্তাভাবনায় হঠাৎ পরিবর্তন আসে—তাাঁরা উগ্রপন্থী এবং বামপন্থী হয়ে ওঠেন। যদিও দেশের সংবিধান সবাইকে নিজের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, তাই এতে আইনি কোনো ভুল নেই।”

ইন্টারনেটে ভাইরাল কঙ্গনার পুরোনো সাক্ষাৎকার

কঙ্গনার এই ‘ধর্মীয় নিরপেক্ষতা’ ও ‘ইসলামপন্থী’ মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই তাঁর এক পুরোনো সাক্ষাৎকারের অংশ তুমুল গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওটিতে কঙ্গনা এক সাংবাদিকের সঙ্গে হাসিমুখে নিজের বিয়ের পাত্র নিয়ে কথা বলছিলেন:

  • সাংবাদিকের প্রশ্ন: “তাহলে পাকিস্তান থেকে আপনার জন্য পাত্র খুঁজব? কেমন বর চান?”

  • কঙ্গনার উত্তর: কঙ্গনা হেসে জবাব দেন, “আমি তো আগেই বলেছি, বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই হবে। পাত্র যদি আমাকে অভিনেত্রী হিসেবে না-ও চেনে, তাতেও অসুবিধা নেই। আমি খুব সাধারণ জীবন কাটাতে চাই। আমি দারুণ চিকেন কোরমা, চিকেন মাখনির মতো মুঘলাই ও ভারতীয় পদ রান্না করতে পারি।”

আরও পড়ুনঃ বিপাকে ‘ডাবর’! মধু থেকে ঘি-ডাবরের ৭ পণ্য নিষিদ্ধ করল FSSAI

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র ক্ষোভ

কঙ্গনার এই বিপরীতমুখী অবস্থানের কথা তুলে ধরে তীব্র সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা।

  • পছন্দ ও মতাদর্শের বৈপরীত্য: এক ব্যবহারকারী লিখেছেন, “অন্যের আন্তঃধর্মীয় বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আঙুল তোলার আগে কঙ্গনার মনে রাখা উচিত ছিল যে ইন্টারনেটে পুরোনো সব কথা থেকে যায়। যিনি আজ অন্যকে জ্ঞান দিচ্ছেন, তিনি নিজেই একসময় পাকিস্তানি পাত্রের স্বপ্ন দেখছিলেন!”

  • রাজনৈতিক দ্বিচারিতা: অন্য একজন মন্তব্য করেছেন, “যিনি সবাইকে ‘বামপন্থী-উদারপন্থী’ বলে দাগিয়ে দেন, তাঁর নিজের পুরোনো বক্তব্যেই তাঁর রাজনৈতিক দ্বিচারিতা পরিষ্কার ধরা পড়ে গিয়েছে।”

বর্তমানে কঙ্গনা রানাওয়াতের এই সাম্প্রতিক মন্তব্য ও পুরোনো সাক্ষাৎকারের দ্বন্দ্ব নিয়ে নেটদুনিয়ায় চর্চা চরমে পৌঁছেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন