OMR শিট! বাংলার প্রতিটি মানুষের সেই দিনটা হয়ত মনে রয়েছে, যেদিন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল। তারপর কম মামলা-মোকদ্দমা হয়নি। আদালত বারেবারে বলেছিল OMR শিট প্রকাশ করতে। যদিও, তৃণমূল আমলে তা প্রকাশ পায়নি। কিন্তু সরকার বদলাতেই চলে এল বড় বদল। প্রকাশ করা হল ওএমআর শিট।
আরও পড়ুনঃ ‘সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন’, কড়া বার্তা শুভেন্দুর
ওয়েমার শিট যে প্রকাশিত হবে, তা আগেই এসএসসির (SSC)-র তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে, শনিবার তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতেই এই বিজ্ঞপ্তি আসে। এসএসসির তরফে জানানো হয়েছে, তদন্ত চলাকালীন সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখান থেকেই ২০১৬-র পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে।
চাকরীর পরীক্ষায় দুর্নীতিতে বারেবারে বিদ্ধ হওয়া তৃণমূল সরকারের কাছে OMR দেখতে চাইলেও, সরকারের তরফে দাবি করা হয়েছিল এই OMR সিবিআই উদ্ধার করেছে। কোনও OMR সরকারের কাছে নেই। ফলে ‘বেনিফিট অফ ডাউট’ যার কারণে চাকরি যায় ছাব্বিশ হাজারের। ইতিমধ্যেই প্রত্যেকের কাছে নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হয়েছে। যাতে ক্লিক করে নিজেদের ওএমআর (OMR) তাঁরা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা। যাঁরা সাদা খাতা জমা দিয়েছিলেন, তাঁরাও যেমন এই ওএমআর দেখতে পাচ্ছেন, তেমনি বাকি পরীক্ষার্থীরাও নিজ-নিজ OMR দেখতে পাচ্ছেন।
আরও পড়ুনঃ ‘তোলা বন্ধ, ভাড়াও বন্ধ’, ঝাঁপ বন্ধ জলপাইগুড়ি জেলা তৃণমূল জেলা কার্যালয়ের
চাকরি যাওয়া ববিতা সরকার বলেন, “এটাই পরিবর্তন। আমিই মামলা করেছিলাম ওএমআর চেয়ে সরকার অজুহাত খাড়া করে দেয়নি। আজ নতুন সরকার ওএমআর দিল। এটা আমার ওএমআর। আমি এখন তা দেখতে এবং ডাউনলোড করতে পারছি।” অনামিকা রায় বলেন, “এগুলি আমাদেরই ওএমআর। কিন্তু সরকার সে সময় মানতেই চায়নি সিবিআই এর উদ্ধার করা ওএমআর আসল। আর যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তাঁরা বেনিফিট অফ ডাউটের প্রশ্ন তুলেছিলেন। মমতার সরকার এগুলি সেই সময় প্রকাশ করলে আমাদের চাকরিটা থেকে যেত। নতুন সরকার আসতেই প্রকাশ করে দিল।”


