Thursday, 28 May, 2026
28 May
Homeদক্ষিণবঙ্গSougata Roy: ‘সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়’ “এই বুড়ো চোর…”-কে সৌগত...

Sougata Roy: ‘সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়’ “এই বুড়ো চোর…”-কে সৌগত রায় কাঁচা ডিম ছুড়ল জনতা

তাঁর উদ্দেশে জনতার ভিড়ের মধ্যে থেকে বলা হয়, “এই বুড়ো চোর…”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে উদ্দেশ করে চোর স্লোগান। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম। উত্তর ২৪ পরগনার নিমতা থানার সামনেই ঘটল এই ঘটনা, চরম বিশৃঙ্খলা। তাঁর উদ্দেশে জনতার ভিড়ের মধ্যে থেকে বলা হয়, “এই বুড়ো চোর…” যখন এই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত পুলিশ। তখনই ভিড়ের মাঝে সৌগতকে লক্ষ্য করে  ডিম ছোড়েন একজন।

আরও পড়ুনঃ কাঁচরাপাড়ার তৃণমূল নেতা ‘আমি বনি’ এবার পুলিশের দড়িতে

একটি বিশেষ কাজে নিমতা থানায় গিয়েছিলেন সৌগত রায়। কিন্তু সে সময়ে থানার সামনে ভিড় ছিল না। এরপর খবর ছড়াতেই সেখানে ভিড় জমে যায়। সৌগত রায়ের গাড়ির সামনে ভিড় করেন জনতা। তাঁদের মধ্যে বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন। তিনি থানা থেকে বেরোতেই এই পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ছাড়েন।

এক বিক্ষোভকারী স্পষ্ট ক্যামেরার সামনে বলছেন, “আমি থাকলে ওনাকে জুতো ছুড়তাম। এ তো সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়!”

আরও পড়ুনঃ দিনের পর দিন কাটমানি! গনধোলাই দিল গ্রামবাসীরা

এই নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “গণতন্ত্র এটাকে সমর্থন করে না। তবে এটা পরিষ্কার, যেভাবে মানুষ গত ১৫ বছর ধরে মানুষ অবহেলিত হয়েছে, তাতে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ রয়েছে।”

তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “এটা সাধারণ মানুষ করছেন না। ২০২৪ এর নির্বাচনেই তো জিতে সাংসদ হয়েছেন। মানুষ তো তাহলে ওনাকে সাংসদ বানাতেন না। এটা বিজেপিই করাচ্ছে।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন