spot_img
Monday, 19 January, 2026
19 January
spot_img
HomeদেশTripura: পশ্চিম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অভয় মিশন আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি

Tripura: পশ্চিম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অভয় মিশন আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্যুরো নিউজ, ত্রিপুরা:

২০২৪ সালের ভারি এ বৃষ্টিপাতের ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়ে পড়ে। এর ফলে প্রায় ১৭ লাখ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৮৮৯ টি শিবিরের মাধ্যমে প্রায় চার লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: Tripura: ৩৫ লক্ষ টাকার বার্মিজ সিগারেট ছিনতাই ও ডাকাতি করার অভিযোগে ৩ কনস্টেবল সাসপেন্ড ত্রিপুরায়

তবে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। এর জন্য বাজেটের ৫৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানুষের দুর্দশার কথা মাথায় রেখে বাড়তি অর্থও বরাদ্দ করা হয়েছে। রবীন্দ্রভবনে আয়োজিত বন্যা ত্রাণ ও ব্যবস্থাপনা এবং অভয় মিশন বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

আরও পড়ুন: Film Festival: আরও কাছাকাছি রাম বাম, এক বিরল ঘটনার সাক্ষী

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ বিশাল কুমার, মহকুমা শাসক মানিক লাল দাস সহ সরকারি পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত প্রত্যেক বন্যায় দুর্গত মানুষদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এদিন বন্যায় ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী সহ বর্তমান সরকারকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি।

এই মুহূর্তে

আরও পড়ুন