Wednesday, 26 August, 2026
26 August
HomeকলকাতাDurga Puja: সাবধান, পুজোয় ঘণ্টা হিসেবে ‘পার্টনার’ বুকিংয়ের সোশাল মিডিয়া বিজ্ঞাপন; ভাইরাল...

Durga Puja: সাবধান, পুজোয় ঘণ্টা হিসেবে ‘পার্টনার’ বুকিংয়ের সোশাল মিডিয়া বিজ্ঞাপন; ভাইরাল হওয়ার চক্রান্ত নাকি সেক্সটরশনের ফাঁদ?

পুলিশের দাবি, আপাতদৃষ্টিতে কৌতুক বা ভাইরাল হওয়ার ফাঁদ মনে হলেও এর পেছনে থাকতে পারে বড় ধরনের অপরাধ চক্র।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

পুজো মানেই প্রেম, আর প্রেম মানেই হাত ধরে প্যান্ডেল হপিং ও জমিয়ে পেটপুজো। বাঙালি হৃদয়ের এই আবেগকেই হাতিয়ার করে আসন্ন দুর্গাপুজোয় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘণ্টা হিসেবে ‘পার্টনার’ বা সঙ্গী বুকিংয়ের চমকপ্রদ বিজ্ঞাপন। তবে পুলিশের দাবি, আপাতদৃষ্টিতে কৌতুক বা ভাইরাল হওয়ার ফাঁদ মনে হলেও এর পেছনে থাকতে পারে বড় ধরনের অপরাধ চক্র।

আরও পড়ুনঃ  কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নজিরবিহীন সিদ্ধান্ত! গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ, প্রোটোকল ছাড় পাচ্ছেন না ভিআইপিরাও

কী রয়েছে বিজ্ঞাপনের লোভনীয় প্যাকেজে?

ফেসবুক ও ইনস্টাগ্রামজুড়ে ছড়িয়ে পড়া বিজ্ঞাপনের মূল বক্তব্য— “পুজোয় একা বোধ করছেন? ঘণ্টার ভিত্তিতে বুক করুন পছন্দের পার্টনার।” বুকিংয়ের জন্য আগাম টাকা ও স্থান নির্ধারণ করার শর্ত দেওয়া হয়েছে:

  • ২ ঘণ্টার প্যাকেজ (৭৯৯ টাকা): প্যান্ডেল হপিং, আড্ডা, সেলফি/ভিডিও এবং কফি/ঠান্ডা পানীয়।

  • ৪ ঘণ্টার প্যাকেজ (১,৩৯৯ টাকা): প্রতিমা দর্শন, এক বেলা খাওয়া-দাওয়া, গল্প, সেলফি ও সোশাল মিডিয়ার জন্য রিল বানানো।

  • ৮ ঘণ্টার ফুল-ডে প্যাকেজ (২,২৯৯ টাকা): সারাদিন পাশে থাকা, হাত ধরে ভিড়ে হাঁটা, দু’বেলা খাওয়া এবং মন দিয়ে কথা শোনার পরিষেবা।

আরও পড়ুনঃ আবারও দুঃসংবাদ! আগামী মাস থেকেই পকেটে টান; দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা

সোশাল মিডিয়া স্টান্ট নাকি সেক্সটরশনের ঝুঁকি?

এই অদ্ভুত বিজ্ঞাপনের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে, অনেক তরুণ কেবল সোশাল মিডিয়ায় লাইক ও ভিউ পেয়ে ‘ভাইরাল’ হওয়ার তাগিদে নিজেদের ছবি দিয়ে এই বিজ্ঞাপন তৈরি করেছেন। বাস্তব জীবনে সার্ভিস দেওয়ার কোনও ইচ্ছে তাঁদের নেই।

তবে পুলিশ প্রশাসন বিষয়টি অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে দেখছে। সাইবার পুলিশ আধিকারিকদের সতর্কবার্তা:

  • ‘সেক্সটরশন’ (Sextortion)-এর ঝুঁকি: পুলিশ আধিকারিকদের মতে, এটি একটি বিপজ্জনক সাইবার অপরাধ বা ব্ল্যাকমেলিংয়ের ফাঁদ হতে পারে।

  • ব্ল্যাকমেলিংয়ের আশঙ্কা: অজানালোকের সঙ্গে ঘোরাঘুরির সুযোগে তোলা ঘনিষ্ঠ ছবি বা ভিডিও ব্যবহার করে পরবর্তীতে মোটা অংকের টাকা দাবি বা ব্ল্যাকমেল করা হতে পারে।

সাইবার বিশেষজ্ঞ ও পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে এই ধরনের বিজ্ঞাপনের ফাঁদে না পা দেওয়ার এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেন না করার স্পষ্ট পরামর্শ দিচ্ছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন