spot_img
Tuesday, 10 February, 2026
10 February
spot_img
HomeকলকাতাKolkata: এইচএমপি ভাইরাসের থাবা এবার খাস কলকাতায়

Kolkata: এইচএমপি ভাইরাসের থাবা এবার খাস কলকাতায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌরভ দত্ত, কলকাতা:

এইচএমপি ভাইরাসের থাবা পড়ল কলকাতাতেও। আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সে চিকিত্‍সাধীন ছিল বলে খবর। বাড়ি কলকাতাতেও। তবে বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ে থাকে ওই শিশুটি। ডিসেম্বরে কলকাতায় আসার পর, অসুস্থ হয়ে পড়ে সে। সর্দি, কাশি ও গলায়-বুকে কফ জমার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থতা এতটাই বাড়ে যে, শিশুকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় এইচএমপি ভাইরাস ধরা পড়ে। শুরু হয় চিকিত্‍সা। ১০-১২ দিনের মধ্যেই অবশ্য ধীর ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি। বস্তুত, মুম্বইয়ে ফিরেও গিয়েছে সে।

আরও পড়ুন: West Bengal Weather: লেজে খেলাচ্ছে আবহাওয়া; আজ থেকে বাড়বে তাপমাত্রা,

এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত  এইচএমপি ভাইরাসে আক্রান্ত ৩ শিশু। দ্রুত ছড়াচ্ছে সংক্রমন। কলকাতায় আক্রান্ত শিশুটির চিকিত্‍সক সহেলি দাশগুপ্ত জানিয়েছেন, ‘গত ছ’মাসে একটি মাত্র শিশুই এইচএমপি পজিটিভ ছিল। তবে বিগত এক বছরে এইরকম আরও দু’এক পেয়েছিলেন তিনি’। বলেন;ভয়ের কোন কারণ নেই। উপসর্গ অনুযায়ী চিকিত্‍সা করলে ১০-১২ দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে উঠবে। তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা কম’।

আরও পড়ুন: Uttarpara: “গো-ব্যাক”, কী এমন ভুল করেন গায়িকা?

উপসর্গ করোনা মতোই। ফের চিন থেকে ছড়াচ্ছে এই  এইচএমপি ভাইরাস। ভারতে প্রথম এই ভাইরাসের হদিশ মেলে বেঙ্গালুরুতে। আক্রান্ত হয় আট মাসের শিশু। এরপর দ্বিতীয় আক্রান্তের খোঁজও পাওয়া যায় বেঙ্গালুরুতেই। আমেদাবাদের  এইচএমপি ভাইরাসের  কবলে পড়ে ২ মাসের এক শিশু।

এই মুহূর্তে

আরও পড়ুন