spot_img
Monday, 19 January, 2026
19 January
spot_img
Homeদক্ষিণবঙ্গBardhaman: অসহায় বর, ঝগড়া থামাতে ব্যস্ত সকলে, হইচই বর্ধমানে

Bardhaman: অসহায় বর, ঝগড়া থামাতে ব্যস্ত সকলে, হইচই বর্ধমানে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কোন পুরোহিত ঠিক বলছেন? পাত্রপক্ষ না কনেপক্ষ? বিয়ে বাড়িতে দুই পুরোহিতের ‘মন্ত্রযুদ্ধ’ থামাতে হিমশিম খেতে হল সকলকে!

আরও পড়ুন: Siliguri: মাটির নিচ দিয়ে চলবে বৈদ্যুতিক লাইন

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার নিগন গ্রামে বসেছিল এক বিয়ের আসর। সেই বিয়েতেই গোল বাধে দুই পুরোহিতের মধ্যে। তাঁদের ‘যুদ্ধে’র ভিডিয়ো মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়

দুই পুরোহিতের ঝগড়া বাধে ছাঁদনাতলায়। পিঁড়িতে চুপচাপ বসে বর। আত্মীয়স্বজন থেকে নিমন্ত্রিতরা গোল হয়ে চারপাশে দাঁড়িয়ে। ঠিক তখনই দুই পুরোহিত মন্ত্র উচ্চারণ এবং বিয়ের রীতি-পদ্ধতি নিয়ে তর্কে লিপ্ত হন। এক জনের মতে এক রকম পদ্ধতি, তো আর এক জন বলছেন সম্পূর্ণ উল্টো। এক পর্যায়ে এক পুরোহিত অন্য জনকে মন্ত্র শেখাতে উদ্যোগী হন! অতিথিদের মধ্যে কেউ কেউ বিরক্ত, আবার কেউ হাসি চেপে রেখেছেন।

আরও পড়ুন: CPI(M): সঠিক স্লোগানের ভুল প্রয়োগ ‘কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যৎ’; কৌশল বদল ছাব্বিশের আগে

বিয়ের আসরে দুই পুরোহিতের মধ্যে মতবিরোধ নতুন নয়। তবে মঙ্গলকোটের মতো এমন বিরোধ কি দেখা গিয়েছে কোথাও? অনেকেই তা মনে করতে পারছেন না। সমাজমাধ্যমে কেউ কেউ আবার মজার ছলে নিজেদের বিয়ের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিচ্ছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন