Wednesday, 3 June, 2026
3 June
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাLoknath Baba: আজ লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবস

Loknath Baba: আজ লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবস

ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১১৩৭ বঙ্গাব্দে (১৭৩০ সাল) জন্মগ্রহণ করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ ৩ জুন, ২০২৬, বাংলায় ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২, বুধবার লোকনাথ বাবার ১৩৬তম তিরোধান দিবসে শ্রদ্ধায় স্মরণ করি।

চলতি বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে ৩ জুন, ২০২৬, বাংলায় ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২, বুধবার। লোকনাথ ব্রহ্মচারীর পুজো করার বিশেষ কোনও সময়সূচি হয় না। ১৯ জ্যৈষ্ঠ সারা দিন যে কোনও সময়ই লোকনাথ বাবার পুজো করা যেতে পারে। কিন্তু সাধারণতঃ দিনের আলো থাকাকালীন সময়ই লোকনাথের পুজো করা হয়।

আরও পড়ুনঃ ‘মিশন ঋতব্রত’! আজকেই আত্মপ্রকাশ করছে ‘নতুন তৃণমূল’

পূজা বিধি :

লোকনাথ বাবার পুজো করার ক্ষেত্রেও বিশেষ কোনও উপায় মেনে চলতে হয় না। তিনি অল্পেই খুশি হন। তবে বিশেষ কিছু জিনিস লোকনাথ বাবার অতি পছন্দের। ব্রহ্মচারীর উপাসনায় সেই জিনিসগুলি রাখা জরুরি।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লোকনাথ বাবা মিছরি এবং অমৃতি খেতে খুবই পছন্দ করেন। তাই ব্রহ্মচারীর পুজোয় এই দুই জিনিস নৈবেদ্য হিসাবে অর্পণ করতে পারলে খুব ভাল হয়। এরই সঙ্গে সাদা রঙের যে কোনও মিষ্টি দেওয়া যেতে পারে।

নৈবেদ্যতে ফল হিসাবে মরসুমি ফল দিতে হবে। তালশাঁস ও কালোজাম বাবার অতি পছন্দের ফল হিসাবে পরিচিত। এছাড়া মনোমতো যে কোনও নৈবেদ্য, যেমন খিচুড়ি, পোলাও প্রভৃতি নিরামিষ খাবার দেওয়া যেতে পারে।

লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনও সাদা ফুল ও বেলপাতা।

আরও পড়ুনঃ স্বার্থপর বাংলার দিদি মনে হয় নিজের এই ভাইকে ভাইফোঁটা দিতেন না! পালাবদল দেখেই ‘পাল্টি’ ‘কোণঠাসা’ বাবুনের

লোকনাথ বাবা যেহেতু মহাদেবের অবতার হিসাবে পরিচিত, তাই তাঁর পুজোর আগে দেবাদিদেবের পুজো করে নিতে হবে। এতে বাবা লোকনাথের আশীর্বাদ প্রাপ্তি ঘটবে।

সাদা রং লোকনাথ বাবার অতি পছন্দের বলে মনে করা হয়। তাই ব্রহ্মচারীর পুজো করার সময় সাদা রঙের জামা পরে পুজো করতে পারলে ভাল হয়।

কারও জন্মকুণ্ডলীতে যদি বিষযোগ, দারিদ্রযোগ বা কেন্দ্রদ্রুম যোগ থেকে থাকে, তা হলে অবশ্যই এইদিন লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা যায়, তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি।

 

এই মুহূর্তে

আরও পড়ুন