spot_img
Saturday, 14 March, 2026
14 March
spot_img
HomeদেশTripura: দিল্লিতে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়কে কেন্দ্র করে ত্রিপুরা জুড়ে বিজয়...

Tripura: দিল্লিতে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়কে কেন্দ্র করে ত্রিপুরা জুড়ে বিজয় উৎসব

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্যুরো নিউজ:

২৭ বছর পর দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সুবিশাল বিজয়ের পর আজ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয় থেকে আহুত বিজয় সমাবেশ ও মিছিলে সামিল হয়ে সকল কার্যকর্তাদের সাথে জয়ের আনন্দ ভাগ করলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্বগণ। দিল্লি জয়ে ভীষন খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই জয় সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ফুটেছে পদ্ম, জিতেছে বিকাশ, দিল্লিবাসী মোদীজির প্রতি দেখিয়েছে বিশ্বাস। অতুলনীয় সমর্থন ও অটুট বিশ্বাসের জন্য দিল্লির জনগণ ও সকল বিজেপি কার্যকর্তাদের হৃদয় থেকে ধন্যবাদ জানিয়েছেন ডাঃ মানিক সাহা। দিল্লি জয় উপলক্ষ্যে শনিবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে এই মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

আরও পড়ুন: Suvendu Adhikari: অক্সিজেন পেলেন শুভেন্দু; বাংলাকে দিলেন বড় প্রতিশ্রুতি

অপরদিকে দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আপ সরকার মানুষের জন্য ছিল আপদা। কথার সাথে কাজের মিল ছিলনা নেতাদের। একদিকে দূষণ রুখতে পারেনি, অন্যদিকে সেরাধ ঘোটালা, আরো অনেক কেলেঙ্কারিতে নেতাদের জেল খাটতে হয়েছে।

আরও পড়ুন: Delhi Election Results 2025: “মানুষের রায় মেনে নিচ্ছি, বিজেপিকে অভিনন্দন! আশা করি জনতার প্রত্যাশা তারা পূরণ করবে”; ভিডিও বার্তাতে কেজরী

এদিকে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব বললেন, পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ। বললেন, কেজরীওয়াল ফ্রড এবং সম্পূর্ণ কমিউনিস্ট মানসিকতার লোক। ওকে হারানোর ইচ্ছা ছিল ২০১৪ সাল থেকেই। দিল্লীর দায়িত্ব পেয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছেন বলেও মিডিয়াকে জানান তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন