Saturday, 18 July, 2026
18 July
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাBipodtarini Puja: সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী; বিপদ থেকে রক্ষাকারী দুর্গার রূপ

Bipodtarini Puja: সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী; বিপদ থেকে রক্ষাকারী দুর্গার রূপ

রথের দড়িতে টান পড়ার সঙ্গেই আসে দেবী বিপত্তারিণীর পুজো!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবী দুর্গার ১০৮ অবতারের মধ্যে অন্যতম মহিমাময় ও শক্তিশালী রূপ হলেন দেবী বিপত্তারিণী। তিনি কখনও দশভুজা, কখনও চতুর্ভুজা রুপে পূজিত হন। দেবী বিপত্তারিণীর উপাসনা বিশেষভাবে সংসারে সকল বাধা ও বিপত্তি দূর করে মঙ্গল ও সমৃদ্ধি বয়ে আনে।

পৌরাণিক কাহিনী অনুসারে:
একবার দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে ‘কালী’ বলে অবহেলা করলে দেবী পার্বতী ক্রুদ্ধ হন। ক্রোধে তপস্যা শুরু করে তিনি কৃষ্ণবর্ণের রূপ ত্যাগ করেন এবং নিজ শরীর থেকেই সৃষ্টি হন দেবী বিপত্তারিণী। তাই দেবী বিপত্তারিণীর উপাসনাকে আসলে দেবী দুর্গারই একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুনঃ দক্ষিণে বৃষ্টির হাহাকার, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা!

উপাসনার ফল:
দেবী বিপত্তারিণীর শ্রদ্ধাভাজনরা জীবনের সকল বাধা-বিপত্তি কাটিয়ে উঠেন এবং সুখ-শান্তি লাভ করেন।

আরও পড়ুনঃ শুরু Countdown! ভারতের মহাকাশ ইতিহাসে নতুন অধ্যায়! বিক্রম-১ রকেট উৎক্ষেপণ আজ

ব্রত ও পূজার সময়:

আষাঢ় মাসের রথ ও উল্টোরথের মধ্যে বিশেষ করে মঙ্গল ও শনিবার এই ব্রত পালন করা হয়।
২০২৩ সালে শ্রীশ্রী বিপত্তারিণী ব্রত পালিত হবে—

  • ১ শ্রাবণ, ১৮ জুলাই, শনিবার

    • তিথি: আষাঢ় শুক্লপক্ষ পঞ্চমী (রাত ৩:৪৩ পর্যন্ত) [বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা]
    • তিথি: আষাঢ় শুক্লপক্ষ চতুর্থী (সকাল ৮:৩৯:৩০ পর্যন্ত) পরে পঞ্চমী [গুপ্তপ্রেস পঞ্জিকা]
  • ৪ শ্রাবণ, ২১ জুলাই, মঙ্গলবার

    • তিথি: আষাঢ় শুক্লপক্ষ অষ্টমী অহোরাত্র [বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা]
    • তিথি: আষাঢ় শুক্লপক্ষ সপ্তমী (সকাল ৭:১৯:২৪ পর্যন্ত) পরে অষ্টমী অহোরাত্র [গুপ্তপ্রেস পঞ্জিকা]

দেবী বিপত্তারিণীর পূজা ও ব্রত পালন করে জীবনের সমস্ত সঙ্কট থেকে মুক্তি লাভের আশীর্বাদ প্রার্থনা করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন