Monday, 20 April, 2026
20 April
Homeআবহাওয়াWeather: কলকাতার তাপমাত্রা আরও বাড়বে? জারি হয়ে গেল অ্যালার্ট

Weather: কলকাতার তাপমাত্রা আরও বাড়বে? জারি হয়ে গেল অ্যালার্ট

৪২ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার পথে দক্ষিণবঙ্গের পারদ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৈশাখের শুরুতেই গরমের দাপট আরও বাড়তে শুরু করেছে রাজ্যে। সূর্যের তেজ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দু-একটি জায়গায় সামান্য বৃষ্টি হলেও তা গরম কমাতে পারবে না বলেই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ যে কোন মুহূর্তে গ্রেফতার ৮০০ কর্মী; হাইকোর্টে ছুটল তৃণমূল

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই সিস্টেমের কারণে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে শুকনো বাতাস ঢুকছে। তার সঙ্গে সূর্যের তাপও বেড়ে গেছে। ফলে আগামী ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা গরম ও অস্বস্তিকর পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান, পাশাপাশি মুর্শিদাবাদ ও বীরভূমেও গরম বাড়ার সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে আর্দ্রতা ও তাপমাত্রা দুটোই বেড়ে যাবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে, তবে তাতে গরমের কোনও কমতি হবে না।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর পরবর্তী চার দিনে তাপমাত্রা প্রায় স্থির থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনও সতর্কতা না থাকলেও গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে পরিস্থিতি আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার একই পরিস্থিতি থাকতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারেও। বৃহস্পতিবারের দিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেখানে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুনঃ কান কাটা, গাল কাটা, সোনা, মনারা সাবধান…; বেচাল হলেই স্যাঁটা ভাঙা মার

কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি)। আর রবিবার রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম)। কলকাতা কিংবা সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি ক্রমশ বা

এই মুহূর্তে

আরও পড়ুন