Thursday, 16 April, 2026
16 April
Homeউত্তরবঙ্গCoochbehar: SIR আতঙ্ক, কোচবিহারের দোলবাড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশে পালানোর চেষ্টা

Coochbehar: SIR আতঙ্ক, কোচবিহারের দোলবাড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশে পালানোর চেষ্টা

পাঁচজনকেই সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিয়ে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

এসআইআর আতঙ্কের আবহে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টায় ধরা পড়ল ৩ বাংলাদেশি। আর এই পালানোর চেষ্টায় তাদের সহযোগিতা করতে গিয়ে ধরা পড়ল দুই ভারতীয় নাগরিকও।

আরও পড়ুনঃ কড়া নজরদারি, র‌্যাডারে আওয়ামী নেতারা! অস্তিত্ব জানান দেওয়ার বাজি আওয়ামী লিগের

এদিন দোলবাড়ি সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বিএসএফের ১৬২ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা।

পরে পাঁচজনকেই সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিয়ে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুনঃ রক্ষকই ভক্ষক! দাদুর ‘লালসার’ শিকার চার বছরের নাতনি? গ্রেপ্তার দাদু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম, জেসমিন রহমান (খুলনা), খালিদা আক্তার (চট্টগ্রাম) ও এমডি হাসান আলী (ঢাকা)। তাঁদের সীমান্ত পারাপারে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দিনহাটার দীঘলটারী এলাকার বাসিন্দা দুই ভারতীয় নাগরিক—মহির উদ্দিন শেখ ও নজরুল শেখকে।

আদালত ২ ভারতীয় অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেপাজত এবং ৩ বাংলাদেশি নাগরিককে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী অপূর্ব সিনহা।

এই মুহূর্তে

আরও পড়ুন