spot_img
Wednesday, 11 March, 2026
11 March
spot_img
Homeউত্তরবঙ্গPriyanka Neogi: নাইজেরিয়া থেকে বাংলাদেশ নাম ছড়াল বাঙালি কন্যার

Priyanka Neogi: নাইজেরিয়া থেকে বাংলাদেশ নাম ছড়াল বাঙালি কন্যার

STAR OF EXCELLENCE AWARD ও CERTIFICATE প্রদান করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বঙ্গবার্তা নিউজ ডেস্ক: গত ২৭ ডিসেম্বর তারিখে বাংলাদেশের ঢাকায় কুমিল্লা কবি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 200 জন কবি সাহিত্যিকের উপস্থিতিতে এই অনুষ্ঠান পালিত হয়। এই উপলক্ষ্যে গুণীজন সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কুমিল্লা পরিষদের ভারতের আহ্বায়িকা ও সভাপতি হলেন কোচবিহার পুন্ডিবাড়ীর মেয়ে প্রিয়াংকা নিয়োগী। সংগঠনের পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয় স্মারক সম্মাননা।

যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে উনার সম্মাননা প্রদান করা হবে। আর এই অনুষ্ঠানের আরেকটি বিষয় ছিলো ভারত বাংলাদেশের বন্ধুত্ব স্বাভাবিক করার। তাই অনুষ্ঠানের মঞ্চসহ বিভিন্ন জায়গায় কমলা, সাদা এবং সবুজ দিয়ে সাজানো হয়।

বাংলাদেশের কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা হলেন রাজিবুর রহমান। সভাপতি হিসেবে
আছেন বাংলাদেশের বিখ্যাত কবি সাহিত্যিক প্রাকৃতজ টিটন রুমি মহাশয়।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তারিখে প্রিয়াঙ্কাকে তাঁর সমাজ সেবা কাজের জন্য নাইজেরিয়ার ট্রেজার মাইন্ড আন্তর্জাতিক এন.জি.ও থেকে STAR OF EXCELLENCE AWARD ও CERTIFICATE প্রদান করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন