spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
Homeসমস্তBagdogra: ‘বাম্পার’ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার; কটাক্ষ রাজ্য বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল...

Bagdogra: ‘বাম্পার’ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার; কটাক্ষ রাজ্য বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ-এর

২০২৬-এ বিজেপি  বাংলা দখল করবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল  দাশগুপ্ত, শিলিগুড়ি:

“কেন্দ্র বাংলার উন্নয়নের কাজে প্রচুর টাকা বরাদ্দ করেছে, কিন্তু উন্নয়নের কাজে ‘বাম্পার’ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার”-কটাক্ষ রাজ্য বিজেপির যুব সভাপতি ইন্দ্রনীল খাঁর। আজ তিনি বাগডোগরা এয়ারপোর্টে এসে জানালেন, কেন্দ্র টাকার উপর টাকা দিয়ে যাচ্ছে, অথচ রাজ্য সরকারের এইদিকে কোন ভ্রুক্ষেপই নেই।

আরও পড়ুন: গভীর রাতে ব্রাউন সুগার সহ ধৃত ১

রাজ্য সরকার মনে করছে এইভাবে চললেই মানুষের মন জয় করবে, এবং ভোটে জিতে যাবে। কিন্তু আমরা তা কোনভাবেই কিছুতেই হতে দেব না। আমাদের কাছে সমস্ত প্রমাণ এবং তথ্য আছে, জানালেন ইন্দ্রজিৎ খাঁ। তিনি আরো জানালেন ওটা পৃথিবীর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি  ভারতবর্ষকে প্রথম সারিতে আনতে চাইছেন, এর থেকে বড় আনন্দের কথা কি হবে। কিন্তু আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয়  আমাদের দেশের কিছু দল আছে। যারা এই পরিকল্পনায় বাধা সৃষ্টি করে চলেছে।

আরও পড়ুন: রাস্তায় গড়াল না চাকা! হয়রানির শিকার নিত্য যাত্রীরা

কিন্তু আমরা তা কোনভাবেই কোনদিনও হতে দেব না। ২০২৬-এ বিজেপি  বাংলা দখল করবে, আর মানুষের ভোটেই জিতবে। মন্তব্য করলেন ইন্দ্রজিৎ খাঁ। তিনি আরো জানালেন  কুৎসা করে কখনো মানুষের মন পাওয়া যায় না, আর তৃণমূলের শেষের সেদিন চলে এসেছে। বাদ বাকিটা জনগণ বুঝিয়ে দেবে। জানালেন তিনি

এই মুহূর্তে

আরও পড়ুন