Thursday, 16 April, 2026
16 April
Homeউত্তরবঙ্গSiliguri: বাংলাদেশে অস্থিরতা শুরু, চড়ছে ভারতবিরোধী সুর; চিকেন নেক পরিদর্শনে সেনাপ্রধান

Siliguri: বাংলাদেশে অস্থিরতা শুরু, চড়ছে ভারতবিরোধী সুর; চিকেন নেক পরিদর্শনে সেনাপ্রধান

বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত , শিলিগুড়িঃ

সরেজমিনে চিকেন নেক পরিদর্শন করলেন দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। চিকেন নেকের নিরাপত্তার মূল দায়িত্বে থাকা সেনার ত্রিশক্তি কোরের ব্ল্যাক ক্যাট ডিভিশনের ছাউনিগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। শেখ হাসিনার ফাঁসির আদেশের পর বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে। চড়া হয়েছে ভারতবিরোধী সুর। পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে ভারতবিরোধী শক্তিগুলো। একাধিক জঙ্গিগোষ্ঠী নাশকতার ছক কষছে বলেও কেন্দ্রীয় গোয়েন্দারা খবর পেয়েছেন। এমনিতেই দিল্লি বিস্ফোরণের পর চিকেন নেকে আকাশপথে ২৪ ঘণ্টার নজরদারি শুরু হয়েছিল। বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। চিকেন নেকের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না সেনা। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ “মর্দ কো দর্দ নেহি হোতা”…..পুরুষ দিবসের ধারণাকে প্রশ্ন পুরুষ দিবসেই

সেনাপ্রধান ছাড়াও কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টের কমান্ডান্ট মেজর জেনারেল জি শ্রীনিবাসের নেতৃত্বে সেনা আধিকারিকদের একটি প্রতিনিধিদলও এদিন ত্রিশক্তি কোর পরিদর্শন করেন এবং চিকেন নেকের প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। ত্রিশক্তি কোরের সদর দপ্তর শিলিগুড়ির সুকনায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও হয় সেনা আধিকারিকদের৷

সেনাপ্রধানকে চিকেন নেকের নিরাপত্তার জন্য সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়। এই এলাকায় সেনার সামরিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত জানান সেনাকর্তারা। নজরদারি ও যুদ্ধকালীন সক্ষমতা বৃদ্ধির জন্য তৈরি স্বদেশি প্রযুক্তির ড্রোনের প্রদর্শনীও দেখেন সেনাপ্রধান।

আরও পড়ুনঃ ভারতের জেমস বন্ড; পশ্চিমবঙ্গ নির্বাচন ঘোষনার আগেই হঠাৎ সক্রিয় কেনও অজিত ডোভাল?

ত্রিশক্তি কোরের অধীনে থাকা ব্ল্যাক ক্যাট ডিভিশন সেনার শক্তিশালী স্তম্ভ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের লাইফলাইন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পার্বত্য সীমান্তগুলির সুরক্ষা নিশ্চিত করার মূল দায়িত্ব ওই ডিভিশনের। এই ডিভিশনটি পার্বত্য যুদ্ধ পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। চিকেন নেক ছাড়াও সিকিম সেক্টরের চিন-ভারত সীমান্ত পাহারা দেওয়ার জন্য এই ডিভিশনের সৈন্যরা মোতায়েন থাকেন। নাথু লা, জেলেপ লা-এর মতো উচ্চতম পার্বত্য ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্বও ব্ল্যাক ক্যাট ডিভিশনের। সেই ডিভিশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সেনাপ্রধান নিজে আসায় তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন গোয়েন্দারা।

সেনা সূত্রের খবর, কয়েকদিন আগেই দেশের প্রতিরক্ষাসচিব চিকেন নেক এবং সিকিমে ভারত-চিন সীমান্ত পরিদর্শন করেছেন। গুরুত্বপূর্ণ দুই সীমান্ত অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক বৈঠক করেছেন। ত্রিশক্তি কোরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। শেষ দু’সপ্তাহে চিকেন নেক এবং পার্শ্ববর্তী এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অতিসক্রিয় হয়েছে বায়ুসেনা। একের পর এক যৌথ যুদ্ধ মহড়া চলছে। সবমিলিয়ে চিন, বাংলাদেশ, ভুটান ও নেপাল- চার সীমান্ত ঘেরা চিকেন নেক এলাকায় বড় কিছু ঘটতে চলেছে বলেই ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দারা।

এই মুহূর্তে

আরও পড়ুন