Friday, 17 April, 2026
17 April
HomeখেলাMohun Bagan: বাগান শিবিরে এবার অজি গোলমেশিন জেমির প্রত্যাবর্তন

Mohun Bagan: বাগান শিবিরে এবার অজি গোলমেশিন জেমির প্রত্যাবর্তন

ডিসেম্বরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন। ইতিমধ্যেই শহরের এসে গিয়েছেন একাধিক ফুটবলার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের মধ্য দিয়ে সিজনের প্রথম খেতাব ঘরে তুলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসায় যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সেই ধাক্কা কাটিয়ে এই টুর্নামেন্টকে পাখির চোখ করেছিলেন তৎকালীন কোচ হোসে মোলিনা। সেক্ষেত্রে খুব একটা হতাশ হতে হয়নি তাঁকে।

আরও পড়ুনঃ সকাল সকাল গুড নিউজ! মাসের শুরুতেই দাম কমল এলপিজি সিলিন্ডারের

শিল্ড খেলার ক্ষেত্রে প্রথমদিকে অনিশ্চয়তা দেখা দিলেও পরবর্তীতে সমর্থকদের উৎসাহের দিকে নজর রেখেই এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল সবুজ-মেরুন। যেখানে প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল গোকুলাম কেরালা দলকে।

তারপর দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল ইউনাইটেড স্পোর্টসকে। এই দুইটি ম্যাচে জয়ের ফলে অনায়াসেই দল পৌঁছে গিয়েছিল টুর্নামেন্টের ফাইনালে। সেখানেই লড়াই করতে হয়েছিল পড়শী তথা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে সম সংখ্যক গোলের অনন্যান্সিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে বদলে যায় সমস্ত কিছু। সেখানেই দুরন্ত পারফরম্যান্স করেন গোলরক্ষক বিশাল কাইথ থেকে শুরু করে মেহেতাব সিংয়ের মতো ফুটবলাররা। যারফলে অনায়াসেই এসেছিল সাফল্য। সেই ধারা বজায় রেখেই সুপার কাপ খেলার পরিকল্পনা ছিল মেরিনার্সদের।

আরও পড়ুনঃ মাথা ফাটল পুণ্যার্থীর; পুণ্যার্থীদের মারধরের অভিযোগ; তারাপীঠ থানায় লিখিত অভিযোগ

কিন্তু শুরুটা ভালো হলেও সময়ের সাথে সাথেই পরবর্তী দুইটি ম্যাচের পয়েন্ট নষ্ট করেছিল মোহনবাগান। যার মাশুল দিতে হয়েছিল পরবর্তীতে। চেন্নাইয়িন এফসির বিপক্ষে জয় লাভ করার পর ডেম্পো স্পোর্টস ক্লাবের পাশাপাশি আটকে যেতে হয়েছিল মশাল ব্রিগেডের কাছে। যারফলে শেষ পর্যন্ত গোল পার্থক্যে পরের রাউন্ডে স্থান করে নেয় লাল-হলুদ শিবির। অন্যদিকে, হতাশায় নিমজ্জিত হতে দেখা গিয়েছিল সমর্থকদের। তাছাড়াও সেই সময় দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনকে ঘিরে ব্যাপক অনিশ্চয়তা থাকায় স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ছুটি দিয়েছিল ম্যানেজমেন্ট।

সেইমতো গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন ফুটবলাররা। অবশেষে ডিসেম্বরের প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন। ইতিমধ্যেই শহরের এসে গিয়েছেন একাধিক ফুটবলার। রবিবার রাতে ভারতে ফেরার ইঙ্গিত দিতে দেখা যায় অজি গোলমেশিন জেমি ম্যাকলারেনকে‌। নিজের স্টোরিতে একটি বিমানের ছবি আপলোড করেন তিনি। গতবারের পর এবার ও তার ওপর ব্যাপক প্রত্যাশা সমর্থকদের। পাশাপাশি এই বিদেশি ফরোয়ার্ডের দিকে নজর থাকবে নব নিযুক্ত কোচ সার্জিও লোবেরার।

এই মুহূর্তে

আরও পড়ুন