spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: কৃষ্ণা ত্রয়োদশীতে বিশাখা নক্ষত্র, সুকর্ম যোগে ভাগ্যে চমক এই চার...

Horoscope Today: কৃষ্ণা ত্রয়োদশীতে বিশাখা নক্ষত্র, সুকর্ম যোগে ভাগ্যে চমক এই চার রাশি

গণপতির কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫। চাঁদ আজ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে। সূর্য এখন ধনু রাশিতে অবস্থান করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ রাত ১১টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ কৃষ্ণা দ্বাদশী তিথি। তারপর শুরু হবে অঘ্রাণ কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে বিশাখা নক্ষত্র, তারপর অনুরাধা নক্ষত্র। আজ সিদ্ধিদাতা গণেশের দিন। আজ সকাল ৬টা ১০ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫৬ মিনিটে সূর্যাস্ত হবে। গণপতির কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।

দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি: অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাব দিয়ে কাজে লাগান। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সর্তকতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। আপনার করা একটি কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রাত্রে মাথার কাছে দুধের পাত্র রাখুন এবং পরের দিন সকালে কাছে থাকা একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

মিথুন রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে লাল রঙের গোলাপ গাছ লাগিয়ে ওই গাছটিকে যত্নে রাখুন।

আরও পড়ুনঃ ভোট বড় বালাই; ‘নিরীশ্বরবাদী’ বামেরাও ‘ধর্মের আফিম’ সেবন!

কর্কট রাশি: দীর্ঘসময় ধরে চলা একটি মানসিক চাপ এবং উত্তেজনা থেকে আজ আপনি পরিত্রাণ পেতে পারেন। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। আপনার অনিয়ন্ত্রিত জীবন-যাপন বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই লাল রঙের চুড়ি এবং লাল রঙের কাপড় কন্যাদের অর্পণ করুন।

সিংহ রাশি: আপনার ইতিবাচক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার কাছে আছে কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মহান, বুদ্ধিমান, শিক্ষিত ও বিদ্বান ব্যক্তিদের উপযুক্ত সম্মান প্রদান করুন।

কন্যা রাশি: এই রাশির যাঁরা তাঁদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি একটি নতুন অংশীদারিত্বের অংশগ্রহণের কথা ভাবেন সেক্ষেত্রে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে একজোড়া সাদা হাঁস উপহার দিন।

তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির যাঁরা তাঁদের জমি বিক্রির লক্ষ্যে ভালো ক্রেতার সন্ধান করছিলেন তাঁদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও কাজে সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, আরও ভালোভাবে কাজটি করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই প্রতিদিন সকালে বাড়ির সদর দরজা জল দিয়ে পরিষ্কার করুন।

বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। সামগ্রিকভাবে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।

ধনু রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিরা প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে লাভবান হবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি লাভবান হবেন। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের গরুকে রুটি খেতে দিন।

আরও পড়ুনঃ স্বস্তির শ্বাস ১৮০ জন যাত্রীর! কলকাতা বিমানবন্দর থেকে উড়ানের পরই বিমানের নাকে ধাক্কা পাখির

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ব্যবসায়িক সিদ্ধান্তগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বাণিজ্যিক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনাথ আশ্রমে বইপত্র ও পড়াশোনার অন্যান্য সামগ্রী অর্পণ করুন।

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তিদের সবুজ রঙের পোশাক বিতরণ করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বাড়িতে আজ আপনি এমন কিছু পরিবর্তন করবেন যেটি আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনার নতুন বাণিজ্যিক সুযোগের সম্ভাবনা রয়েছে। আপনি আজ নিজের পছন্দের কাজগুলি বেশি করে করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তুলসী পাতা সেবন করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন