spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাBehala: বেহালার সখেরবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপির সভামঞ্চ ভাঙচুর, আগুন

Behala: বেহালার সখেরবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপির সভামঞ্চ ভাঙচুর, আগুন

এই ঘটনাকে কেন্দ্র করে যাতে উত্তেজনা আরও ছড়িয়ে না পড়ে, সেই বিষয়ে সতর্ক পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পতাকা লাগানোকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালার সখেরবাজারে। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি বাধে। অভিযোগ, ঘটনার পর স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালান বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুনঃ “বাংলা-দ্বেষে” পরিণত হয়েছে ইউনুসের বাংলাদেশ; ফের সংখ্যালঘু হিন্দু নিধন পদ্মাপারে

পাল্টা বিজেপির সভামঞ্চে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ডায়মন্ড হারবার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে বিজেপির সভামঞ্চের আগুন নিয়ন্ত্রণে আনেন।

রবিবার বেহালার সখের বাজার মোড়ে বিজেপির একটি সভা হচ্ছিল। সেখানে বক্তব্য রাখার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের। ওই সভার জন্য বিজেপি কর্মী-সমর্থকরা পতাকা লাগাচ্ছিলেন।

আরও পড়ুনঃ নতুন বছরে বাংলায় কার হাতে যাবে ক্ষমতার ব্যাটন? বিস্ফোরক পোস্ট প্রাক্তন সেনাকর্তা অনুপ ভার্মার!

অভিযোগ, পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল। বচসা থেকে হাতাহাতি বাধে। ওই সভামঞ্চের কিছুটা দূরেই তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের অফিস। অভিযোগ, বিজেপি কর্মীরা সেই অফিসে ভাঙচুর চালান।

তারপরই এলাকা আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিপ্লব দেব বক্তব্য রাখার পর তৃণমূলের কর্মীরা গিয়ে বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে সভামঞ্চে। চেয়ারও ভাঙচুর করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় উত্তেজনা রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন