Tuesday, 24 March, 2026
24 March
HomeকলকাতাSayak Chakraborty: মারাত্মক অভিযোগ! উঠছে একাধিক প্রশ্ন; হতবাক নেটপাড়া

Sayak Chakraborty: মারাত্মক অভিযোগ! উঠছে একাধিক প্রশ্ন; হতবাক নেটপাড়া

বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে প্রযোজক-পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায় ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নাম না করে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ! ইন্ডাস্ট্রির অন্দরে এক শিশুকে যৌন হয়রানির ঘটনায় নাকি অভিযুক্ত ছিলেন সায়ক ৷ প্রকাশ্যে নাকি ক্ষমাও চেয়েছিলেন ৷ রেস্তোঁরাতে বিফ না মাটন বিতর্ক থামতে না থামতেই ভাইরাল ভ্লগারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে প্রযোজক-পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায় ৷ রবিবার সোশাল মিডিয়ায় তিনি নাম না করে যে অভিযোগ এনেছেন, সেখানে যে সায়ককেই ইঙ্গিত করা হয়েছে তা স্পষ্ট ৷ এমন ঘটনা সামনে আনতেই হতবাক সৌমিতৃষ্ণা, রূপালির মতো অভিনেত্রীরাও ৷

আরও পড়ুনঃ শাসকদলের ঘনিষ্ঠতার ছবি স্পষ্ট; কারও কি মদত রয়েছে তাঁর পিছনে! কে এই সোনা পাপ্পু?

কী লিখেছেন অর্ক ?

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, “সম্প্রতি আলোচনায় আসা একজন ভাইরাল ভ্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি কয়েক বছর আগে একটি ছোট শিশুকে যৌন হয়রানি করেছিলেন। জানা গিয়েছে, এই ঘটনাটি একটি সুপরিচিত প্রযোজনা সংস্থার নির্মিত জনপ্রিয় টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমে ঘটেছিল।”

এরপর অর্ক লেখেন, “যখন বিষয়টি প্রকাশ্যে আসে, তখন শিশুটির মাসহ বেশ কয়েকজন সম্পর্কে জানতে পারেন। অভিযুক্ত ব্যক্তিটিযিনি তখন একজন অভিনেতা এবং এখন একজন ভ্লগার, সবার সামনে ক্ষমা চেয়েছিলেন, যার পরে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। ছোট ছেলেটির চোখের জলও শুকিয়ে গিয়েছিল, কারণ সেও শিখে গিয়েছিল যে এভাবেই বিষয়গুলো স্বাভাবিক করে তোলা হয়।

লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে আরও লেখেন, “দুর্ভাগ্যবশত, একটি সমাজ হিসেবে আমরা যৌন নির্যাতনসহ বিভিন্ন অসদাচরণ হয়রানিকে স্বাভাবিক করে তুলতে অভ্যস্ত হয়ে পড়েছি। সিনেমার সেটও এর ব্যতিক্রম নয়। মাঝে মাঝে, একটি সমাজ হিসেবে আমাদেরও অপরাধীদের বারবার অপরাধ করার সুযোগ করে দেওয়ার জন্য দায়বদ্ধতা নিতে হবে। অপরাধের প্রকৃতি হয়তো পরিবর্তিত হতে পারে, কিন্তু নিষ্ঠুরতার পেছনের মানসিকতা প্রায়শই একই থাকে।

নেটপাড়ায় তারকাদের প্রতিক্রিয়া

ভাইরাল ভ্লগারের এমন অতীত জেনে স্বভাবতই হতবাক সকলেই ৷

আরও পড়ুনঃ নেভার আগে দপ করে ‘জ্বলে’ উঠল শীত! শীতের শেষ ইনিংসে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডর কাছে বিষয়টা সত্যিই অবাক করার মতো ৷ তিনি লেখেন, “কী ? সত্যি ?” অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লেখেন, “দয়া করে তাঁদের অভিনেতা বলবেন না ৷”

রূপাঞ্জনা মিত্রও এই ধরনের ঘটনার কথা শুনে চমকে গিয়েছেন ৷ অভিনেতা রাতুল মুখোপাধ্যায় লেখেন, “লজ্জাজনক ! এটা জঘন্য অপরাধ ৷ এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত ৷”

রূপালি রাই ভট্টাচার্য লেখেন, “প্রত্যেক টম-ডিক-হ্যারি অভিনেতা হতে পারেন না ৷ ওঁদেরকে অভিনেতা বলা উচিত নয় ৷”

এই মুহূর্তে

আরও পড়ুন