spot_img
Thursday, 26 February, 2026
26 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: রণক্ষেত্র শিলিগুড়ি! অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিকের, মৃত্যু গর্ভস্থের

Siliguri: রণক্ষেত্র শিলিগুড়ি! অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিকের, মৃত্যু গর্ভস্থের

এক আদিবাসী অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিক ভলান্টিয়রের। আর তাতে মৃত্যু গর্ভস্থের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

এক আদিবাসী অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিক ভলান্টিয়রের। আর তাতে মৃত্যু গর্ভস্থের। অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে শিলিগুড়ি। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আদিবাসীরা উত্তরকন্যা অভিযানে যান। আর তা নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আদিবাসীরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হতে থাকে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি এতটাই বেকায়দা হয়ে যায়, টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। জল কামান ছুড়তে হয়। মাইকিং করছে পুলিশ।

আরও পড়ুনঃ বেজে গেল দামামা, একদিন আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত গন্ডগোল ঘিরে ঘটনার সূত্রপাত। গত ২৩ ডিসেম্বর, ফাঁসিদেওয়াতে একটি জমি দখল  নিয়ে দুপক্ষের অশান্তি হয়। সেখানে এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে।

গত ৯ জানুয়ারি মহম্মদ কাদের নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও চারজন অধরা।

আরও পড়ুনঃ এক ঘণ্টার মধ্যে ২ বার কাঁপল উত্তরবঙ্গ, বারবার কেন এত কম্পন? 

এদিন অভিযুক্তের ফাঁসির দাবিতে উত্তরকন্যা অভিযানে নামেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বিজেপিও তাঁদের সমর্থন করে। এই কর্মসূচি ঘোষিত ছিল। তাই পুলিশও আগে থেকে পরিস্থিতি মোকাবিলায় তৎপর ছিল। প্রথম থেকেই মোতায়েন ছিল জলকামান, টিয়ারগ্যাস। বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে তিনবাত্তি মোড় এলাকায়।  একাধিক ব্যারিকেড তৈরি করা হয়।

বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালাতে জ্বালাতে এগোতে থাকেন। ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশ বাধা দেয়। তাতেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন