দীর্ঘ ২০০ বছর ধরে ভারতীয়দের অত্যাচার করেছে ব্রিটিশরা। ২০০ বছর পর যেমন ভারত থেকে পাত্তারি গুটিয়ে পালিয়ে ছিল ইংরেজরা। ঠিক তেমনই বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতীয়দের কাছে নতজানু হল ইংরেজরা।
আরও পড়ুনঃ অজিত ডোভালের অন্যতম বন্ধু বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি; ‘স্তম্ভিত’ মমতা
শতরান করেও জ্যাকব বেথেলের লড়াই ব্যর্থ। ইডেনের মতোই ওয়াংখেড়েতেও উঠল সঞ্জু ঝড়। অধিনায়ক সূর্য ব্যর্থ হলেও বাকি ব্যাটারদের দাপটে অনায়াসে ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৭ রানে ম্যাচ জিতে ফাইনালে গুরু গম্ভীরের ছেলেরা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা ৭ বলে ৯ রান তুলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সঞ্জু স্যামসন বাইশ গজে তান্ডব শুরু করেন। ৪২ বলে ৮৯ রান তুলে ক্যাচ আউট হয়ে যান। তার ইনিংস সাজানো ছিল ৮ টি চার ও ৭ টি ছয় দিয়ে।
আরও পড়ুনঃ ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়াকে নিয়ে জোর বিতর্ক
তিন নম্বরে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ১৮ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। ফের ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার যাদব। তার অবদান মাত্র ১১(৬) রান। শিবম দুবে ৪৩(২৫) রান, তিলক বর্মা ২১(৭) রান, হার্দিক পান্ডিয়া ২৭(১২) রান তুলে সাজঘরে ফেরেন। অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ২ টি, আদিল রশিদ ২ টি, জোফ্রা আর্চার ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে টিম ইন্ডিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ইংরেজদের ওপেনিং জুটি ভঙ্গ করেন হার্দিক পান্ডিয়া। ফিল সল্টকে (৫) সাজঘরে ফেরান তিনি। আরেক ওপেনার জস বাটলার স্কোরবোর্ডে ২৫(১৭) রান যোগ করেন। অধিনায়ক হ্যারি ব্রুককে (৭) ফেরান জশপ্রীত বুমরা। উইল জ্যাকস ৩৫(২০) রান, স্যাম কারেন ১৮(১৪) রান তুলে আউট হন। জ্যাকব বেথেল ১০৫(৪৮) রানের অনবদ্য ইনিংস খেললেও কোনও লাভ হল না। ভারতের হয়ে জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ১ টি ও হার্দিক পান্ডিয়া ২ টি করে উইকেট সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলে নতজানু ইংরেজরা।









