spot_img
Sunday, 8 March, 2026
8 March
spot_img
HomeকলকাতাEgg Curry Recipe: পাতি ডিমের ঝোল বানিয়ে দেখবেন না কি? এই ‘বিশেষ’...

Egg Curry Recipe: পাতি ডিমের ঝোল বানিয়ে দেখবেন না কি? এই ‘বিশেষ’ মশলা দিলে আসবে অসাধারণ স্বাদ

বানানো সহজ, কম উপকরণে হয়েও যায় চটজলদি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একঘেয়ে মাছ মাংস খেয়ে যখন রুচি চলে যায়, অথচ নিরামিষ খেতেও ইচ্ছা করে না তখন ত্রাতা হয়ে ওঠে ডিম। বানানো সহজ, কম উপকরণে হয়েও যায় চটজলদি। তাই ঝুটঝামেলা ছাড়া ডিমের যে কোনও পদ বানানো অনেক বেশি সহজ মনে করেন অনেকে।

আরও পড়ুনঃ কাল রবিবার বাতিল ডানকুনি-শেওড়াফুলি-শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন

ডিমের ঝোল বানানো সোজা রান্না গুলির মধ্যে একটি। ঘরোয়া উপকরণে হয়েও যায় ঝটপট। তবে জানেন কি, এই সহজ রান্নাতেই অসাধারণ স্বাদ আসবে যদি ব্যবহার করা হয় একটি বিশেষ মশলা। কীভাবে সাধারণ ডিমের ঝোলকে অসাধারণ করে তুলবেন, রইল রেসিপি-

উপকরণ:

সেদ্ধ ডিম- ৪ টি

আলু- ২ টি

ফুলকপি

আদা

কাঁচালঙ্কা

টমেটো

ধনে

জিরে

হলুদ গুঁড়ো

গোটা জিরে

তেজপাতা

শুকনো লঙ্কা

হিং

ঘি

আরও পড়ুনঃ পর্যটন শিল্পে বিপর্যয়ের ছায়া! যুদ্ধের আঁচ দার্জিলিং ও সিকিমে

প্রণালী: প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলু এবং ফুলকপি ভেজে নিতে হবে। এরপর ডিমে নুন হলুদ মাখিয়ে তাও ভেজে নিতে হবে। এরপর কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, হিং দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাজতে হবে। এরপর গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে দিতে হবে টমেটো কুচি।

মশলা থেকে তেল ছেড়ে এলে ফুলকপি আর আলু দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। এরপর জল দিয়ে স্বাদমতো নুন চিনি দিতে হবে। ঝোল ফুটে উঠলে দিতে হবে ভাজা ডিম। শেষে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।

এই মুহূর্তে

আরও পড়ুন