spot_img
Wednesday, 11 March, 2026
11 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: উত্তরে জোরদার ঠোকাঠুকি, চে গেভারা থেকে লালপদ্ম!

Siliguri: উত্তরে জোরদার ঠোকাঠুকি, চে গেভারা থেকে লালপদ্ম!

আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম দেব ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের দফতর ৷ বিজেপির পরিবর্তন রথযাত্রা নিয়ে মহকুমা পরিষদের তৃণমূলের সভাধিপতি এবং মাটিগাড়ার বিজেপির বিধায়কের মধ্যে তীব্র বাদানুবাদ হয় ৷ সেই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করেই এবার বাকযুদ্ধে সামিল হলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শঙ্কর ঘোষ ৷ মঙ্গলবার শিলিগুড়ির বিধায়ককে নীতিগত প্রশ্নে বিঁধলেন গৌতম দেব ৷ যার পালটা, কেবল মানুষের কাছে জবাবদিহি করবেন বলে বার্তা দিলেন শঙ্কর ঘোষ ৷

আরও পড়ুনঃ ‘সাহস দেখবেন না!’ সুপ্রিম ধাক্কা তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম দেব ৷ তাই দেওয়াল লিখন বা ব্যানার দিয়ে প্রচার শুরু না-হলেও, জনসংযোগে নেমে পড়েছেন শিলিগুড়ির মেয়র ৷ সেই প্রচারের মাঝেই বিজেপির পরিবর্তন যাত্রা প্রসঙ্গে শঙ্কর ঘোষের রাজনৈতিক নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ প্রশ্ন করলেন, “লাঠিহাতে সন্ত্রাসী অতিবাম ও বুকে চে গেভারার ট্যাটু থেকে কীভাবে লালপদ্ম হয়ে গেলেন ?

এখানেই থামেননি শিলিগুড়ির মেয়র ৷ বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষকে তাঁর প্রশ্ন, “অতিবাম হিসাবে ৫ বছর নিজের এলাকা থেকে এমআইসি (মেয়র পরিষদ) ছিলেন ৷ পাশাপাশি, শিলিগুড়ি বিধানসভার বিধায়ক ৷ তাও কীভাবে বিগত নির্বাচনে নিজের ওয়ার্ডেই হারলেন শঙ্কর ঘোষ, সেই প্রশ্নটার জবাব দিন ৷

বিজেপির পরিবর্তন যাত্রা থেকে এ নিয়ে শঙ্কর ঘোষ বলেন, “আমি গৌতম দেবকে জবাব দিতে বাধ্য নই ৷ আমি জনগণের সঙ্গে থাকি ৷ আমি জনগণের সঙ্গে থাকতে ভালোবাসি ৷ তাই জনগণ আমার নৈতিকতা ঠিক করবে, গৌতম দেব নন ৷” এরপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধরনা মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে সরব হন শঙ্কর ঘোষ ৷

আরও পড়ুনঃ আগুন মধ্যবিত্তদের হেঁসেলে; তুঙ্গে ইন্ডাকশনের চাহিদা

শিলিগুড়ির বিধায়ক বলেন, “আগে গৌতম দেবকে জিজ্ঞেস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে বলেছেন, ‘একটি কমিউনিটিকে যদি আমি ছেড়ে দিই, তাহলে বারোটা বাজিয়ে দেবে’ ৷ এই মন্তব্যের জন্য সমগ্র তৃণমূল ক্ষমা চাইবে কী, চাইবে না ! মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন, কী চাইবেন না ! মুখ্যমন্ত্রী ক্ষমা না-চাইলে আর কেই না-হোক, এই শঙ্কর ঘোষ রাস্তায় নামবে ৷

এ দিন সেভক রোডে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে শুরু হয় বিজেপির পরিবর্তন রথযাত্রা ৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন-সহ অন্যান্যরা ৷ পরিবর্তন যাত্রা শিলিগুড়ির সেভক রোড, বিধানরোড, হিলকার্ট রোড ও জংশন হয়ে মাটিগাড়া নকশালবাড়ির খাপরাইলের দিকে এগিয়ে যায় ৷ সেখান থেকে বাগডোগরার বিহার মোড় ও নকশালবাড়ি হয়ে খড়িবাড়ি পর্যন্ত যায় ৷ সেখানে একটি সভা করে পরিবর্তন যাত্রার শেষ করে বিজেপি ৷

এই মুহূর্তে

আরও পড়ুন