spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
HomeকলকাতাWB Election: ভোট বঙ্গে রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে

WB Election: ভোট বঙ্গে রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে

যখন মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলের নোটিফিকেশন জারি হল, তখনই মিলেছিল আভাস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট বঙ্গে রদবদল থামছে না। এবার সরানো হল কলকাতার কমিশনার সহ রাজ্য পুলিশের ডিজিকে।কলকাতার সিপি হলেন অজয় কুমার নন্দা এবং রাজ্য পুলিশের ডিজি এবং আইজিপি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। সম্প্রতি কলকাতার কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সুপ্রতিম সরকার। তার সঙ্গেই রাজীব কুমারের বদলে দায়িত্ব নিয়েছিলেন নতুন ডিজিপি পীযুষ পাণ্ডে। বাংলায় নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বড় রদবদল করে চমক দিল কমিশন।

যখন মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলের নোটিফিকেশন জারি হল, তখনই মিলেছিল আভাস। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার ডিজিপি, সিপি বদল। নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। সিপি হলেন অজয় নন্দ। এডিজি আইন শৃঙ্খাল হচ্ছেন অজয় রানাডে। মুখ্যসচিবের কাছে কমিশনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপ্রশাসনের ওপর রিভিউ করা হয়েছে , তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বড় প্ল্যাটফর্ম তৈরি! আজই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

কমিশনের সিদ্ধান্ত পীযুস পাণ্ডে ডিজি থাকতে পারবেন না, তার জায়গায় ডিজি হবেন সিদ্ধিনাথ গুপ্তা। সুপ্রতীপ সরকার কলকাতা পুলিশের কমিশনার থাকতে পারবেন না। তাঁর জায়গায় আনা হয় অজয় নন্দকে। দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন। পাশাপাশি এডিজি আইন শৃঙ্খাল হচ্ছেন অজয় রানাডে।

রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও বদলে দিল নির্বাচন কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। ডিজি ও আইজিপি (ভারপ্রাপ্ত) পদে তাঁকে নিয়োগ করা হয়েছে। এ ছাড়া, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে।

রাজ্য় পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও পরিবর্তন করা হয়েছে। এডিজি পদে ছিলেন বিনীত গোয়েল। তাঁকে সরিয়ে নতুন এডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। তিনি ১৯৯৫ ব্যাচের আইপিএস। ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। তিনি ১৯৯১ ব্যাচের আইপিএস। রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। তার পর সোমবার সকালে আরও রদবদলের ঘোষণা করা হল।

আরও পড়ুনঃ বঙ্গে বিরল ঘটনা! নির্বাচন ঘোষণার রাতেই বড় পদক্ষেপ কমিশনের

কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় ১৯৯৬ ব্যাচের আইপিএস। মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। আসানসোল-দুর্গাপুরের কমিশনার হিসাবেও কাজ করেছেন একসময়। ছিলেন কলকাতা পুলিশেও। এর আগে পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি নিযুক্ত হয়েছিলেন তিনি।

রবিবার বিকেলেই দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেন। এ বার রাজ্যে দু’দফায় ভোট হবে আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোটঘোষণার ঠিক পরেই রাজ্য প্রশাসনে রদবদল করা হচ্ছে। রাজ্যের ভোট ঘোষণা করার পরেই জ্ঞানেশ জানিয়েছিলেন, দফা কমানো হলেও পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত নির্বাচনের আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর। সূত্রের খবর, সেই লক্ষ্যেই রাজ্য প্রশাসনে রদবদল করা হচ্ছে। বদলে দেওয়া হচ্ছে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের।

এই মুহূর্তে

আরও পড়ুন