spot_img
Thursday, 19 March, 2026
19 March
spot_img
Homeউত্তরবঙ্গShankar Ghosh: তাপমাত্রা চড়ছে; ক্যারিয়ার শেষ হতে চলেছে মেয়রের

Shankar Ghosh: তাপমাত্রা চড়ছে; ক্যারিয়ার শেষ হতে চলেছে মেয়রের

তীব্র মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি প্রার্থী ও বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উত্তরবঙ্গের রাজনীতিতে তাপমাত্রা ক্রমশ চড়ছে। আর তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই আসন এখন কার্যত হাই-ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের ময়দান। এই আবহেই তীব্র মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি প্রার্থী ও বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবকে নিশানা করে শঙ্কর ঘোষ বলেন, “শিলিগুড়ি থেকে গৌতম দেবের প্রার্থী হওয়া আমাদের কাছে আশীর্বাদের মতো। এটা ওনার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় হতে চলেছে।” তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে শিলিগুড়ি থেকে প্রবীণ নেতা ও বর্তমান মেয়র গৌতম দেবকে প্রার্থী করেছে। তিনি এর আগে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে দু’বার বিধায়ক ও মন্ত্রী ছিলেন। তবে এবার নিজের জন্মভূমি শিলিগুড়ি থেকেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, উত্তরবঙ্গে দলের জমি শক্ত করতে তৃণমূলের এই কৌশল যথেষ্ট গুরুত্বপূর্ণ।

অন্যদিকে বিজেপিও শিলিগুড়ি আসনে নিজেদের শক্তি ধরে রাখতে মরিয়া। ২০২১ সালের নির্বাচনে শঙ্কর ঘোষ প্রায় ৩৫ হাজার ভোটে জয়লাভ করে এই আসনটি বিজেপির দখলে আনেন। সেই জয়ের পর থেকেই শহরে বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বেড়েছে বলে দাবি দলের।শঙ্কর ঘোষের বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। তিনি মনে করেন, গৌতম দেবের নিজের পুরনো শক্ত ঘাঁটি ছেড়ে নতুন কেন্দ্রে লড়তে আসা তাকে দুর্বল করে তুলবে। তাঁর কথায়, “ডাবগ্রাম-ফুলবাড়ি ছেড়ে শিলিগুড়িতে লড়তে আসা আত্মঘাতী সিদ্ধান্ত।”

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ধস শেয়ার বাজারে; গ্যাস সঙ্কটের আশঙ্কা

তবে পাল্টা আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী গৌতম দেবও। তিনি দাবি করেছেন, শিলিগুড়ির মানুষ তাঁর উন্নয়নমূলক কাজের সাক্ষী। পুরনিগমের মেয়র হিসেবে শহরের পরিকাঠামো উন্নয়নে তিনি যে উদ্যোগ নিয়েছেন রাস্তা, আলো, জল সরবরাহ তা ভোটে প্রতিফলিত হবে বলেই তাঁর বিশ্বাস। শুধু শিলিগুড়ি নয়, এই নির্বাচনে গোটা রাজ্য রাজনীতিতেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে নন্দীগ্রাম ইস্যু। শঙ্কর ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “সাহস থাকলে নন্দীগ্রাম থেকে লড়ুন।”

তবে ২০২১ এ হারের পর এবার তৃণমূল নন্দীগ্রাম থেকে অন্য প্রার্থী দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই লড়ছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন। উত্তরবঙ্গের রাজনৈতিক চিত্রও দ্রুত বদলাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বিজেপির প্রভাব বৃদ্ধি পাওয়ায় শিলিগুড়ির ফলাফলও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আসনের ফলাফল অনেকটাই ইঙ্গিত দেবে উত্তরবঙ্গে কোন দল এগিয়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন