Tuesday, 22 September, 2026
22 September
HomeকলকাতাKolkata: ভবানীপুরে তুমুল উত্তেজনা! ভবানীপুর থানার সামনে বিক্ষোভ

Kolkata: ভবানীপুরে তুমুল উত্তেজনা! ভবানীপুর থানার সামনে বিক্ষোভ

ছাব্বিশের বিধানসভা ভোটের হটস্পট কেন্দ্র হল ভবানীপুর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে তুমুল উত্তেজনা। সেখানে তৃণমূলেরই পোস্টার ছেঁড়ার অভিযোগ। এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে বলে দাবি শাসকদলের। অপরদিকে, গোটা বিষয়টি তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল বলছে বিজেপি। এই ঘটনায় বিজেপি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুনঃ বরানগরে সেন্ট্রাল ফোর্স; সম্মুখ সমরে সায়ন্তিকা-সজল

বিধানসভা ভোটের জন্য ভবানীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের পোস্টার লাগানো হয়েছিল। তবে, এদিন অর্থাৎ শনিবার দুপুরে চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় সেই পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই কাউন্সিলর অসীম বসু সহ স্থানীয় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখান। তারপর নির্দিষ্ট ভাবে বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

অসীম বসু বলেন, “আমরা যথার্থ অনুমতি নিয়েই ব্যানার পোস্টার লাগিয়েছিলাম। তারপর দেখি কেউ বা কারা এগুলো ছিড়ে ফেলেছে। সঙ্গে-সঙ্গে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ আসে আমাদের আগে পৌঁছয়। পরে গিয়ে দেখি, বয়কট বিজেপি পোস্টার তো ছিড়েছে সঙ্গে মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করতে যে সমস্ত হোডিং-ব্যানার টাঙিয়েছিলাম তা ছিঁড়ে দিয়েছে।” বস্তুত, আজ সকালে এই একই অভিযোগ ওঠে বিজেপির তরফে। তাঁদের দাবি ছিল, তৃণমূলের লোকজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যানার-পোস্টার ছিড়ে দিয়েছে। এবার পাল্টা অভিযোগ করল তৃণমূল।

আরও পড়ুনঃ টক টু মেয়র বন্ধের নির্দেশ কমিশনের, ‘গৌতমকে বলো’ চালুর হুঁশিয়ারি

বস্তুত, ছাব্বিশের বিধানসভা ভোটের হটস্পট কেন্দ্র হল ভবানীপুর। খোদ বিরোধী দলনেতা নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে লড়াই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আজ কালীঘাটে পুজো দেন শুভেন্দু। তারপর ভোটের প্রচার শুরু করেন। আগামী নির্বাচনে জল কোনদিকে গড়ায় সেইটাই দেখার।

এই মুহূর্তে

আরও পড়ুন