Friday, 10 April, 2026
10 April
HomeকলকাতাBJP: বাংলার ক্ষমতা পেতে ইস্তেহারে ভাতাতেই ভরসা শাহের

BJP: বাংলার ক্ষমতা পেতে ইস্তেহারে ভাতাতেই ভরসা শাহের

গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে  কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। অমিত শাহ বলেন, “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।” মোট ১৫টি সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্রে প্রাধান্য পেলেন মহিলা, যুব  থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের তিনহাজার টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তাহারে সেই সংকল্পই নেওয়া হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। কী কী রয়েছে সংকল্প পত্রে দেখে নিন

আরও পড়ুনঃ উত্তপ্ত গোসাবা, ঝড়ল রক্ত, বিজেপির বৈঠকে TMC-র তাণ্ডব!

অনুপ্রবেশে জ়িরো টল্যারেন্স নীতি

বিজেপির প্রথম সংকল্প অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার। অমিত শাহ বলেন, বিজেপি বাংলায় সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনব। অনুপ্রবেশ মুক্ত সরকার গঠন করা হবে।

মহিলাদের ৩ হাজার টাকা

বাংলার মহিলাদের সাবলম্বী করতে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে।

যুবদের ১৫ হাজার টাকা

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, যাঁরা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।

আরও পড়ুনঃ ফের অশান্ত মণিপুর; বারুদের গন্ধে ঘুম ভাঙা শৈশব আর এক রক্তাক্ত উপত্যকার আর্তনাদ

নতুন চাকরি ও যুবদের ৩ হাজার টাকা

আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। যুবক-যুবতিদের চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে

দুর্গা সুরক্ষা স্কোয়াড

মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটলিয়ন। নাম দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশআসন সংরক্ষণ করা হবে।

সপ্তম পে কমিশন

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সুনিশ্চিত করা হবে। সপ্তম বেতন কমিশন চালু হবে। ৪৫ দিনে শূন্যপদ পূরণ করা হবে

সিন্ডিকেট রাজ নির্মূল

কাটমানি সাংস্কৃতিক সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে।

শ্বেতপত্র

গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে।

চাষিদের ন্যায্যমূল্য

ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য ও কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন