Friday, 10 April, 2026
10 April
HomeকলকাতাKolkata: ‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’! হাঁড়িকাঠে কার মুখ?

Kolkata: ‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’! হাঁড়িকাঠে কার মুখ?

ব্যানার ঘিরে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আসন্ন নির্বাচনে রাজ্যের সবথেকে ‘হাইভোল্টেজ’ কেন্দ্র ভবানীপুর। আর ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, এই কেন্দ্রে রাজনৈতিক পারদ ততই চড়ছে। এবার বিজেপি-তৃণমূলের মেগা প্রচারের লড়াইয়ের মাঝেই তুমুল বিতর্ক উসকে দিল একটি ব্যানার। ‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’, লেখা ওই ব্যানার ঘিরে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল। অভিযোগ, ব্যানারে থাকা হাঁড়িকাঠের পাঁঠার মুখে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি বসানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলার ক্ষমতা পেতে ইস্তেহারে ভাতাতেই ভরসা শাহের

জানা গিয়েছে, ‘দক্ষিণ কলকাতা ফ্যাম কমিউনিটি’র নামে ওই বিতর্কিত ব্যানারটি টাঙানো হয়েছে। রাজনৈতিক আক্রমণ শানাতে ভবানীপুরে তৃণমূলের তরফে একটি নতুন স্লোগানও তোলা হচ্ছে, ‘ভবানীপুরের গলার কাঁটা, শুভেন্দু এবার বলির পাঁঠা’। শুধু রাস্তায় ব্যানার টাঙানোই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই ছবি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আগামী ৪ মে ভবানীপুরের কালীঘাট মন্দিরে ওই ‘পাঁঠাবলি’ দেখতে আসার জন্য রীতিমতো প্রচারও চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ রাজনীতির অন্ধগলিতে বিতর্কে ‘খাবি খাচ্ছেন’ অপরিণামদর্শিতা, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার হুমায়ুন!

অন্যদিকে, পোস্টার-বিতর্কের মাঝেই ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। সম্প্রতি একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এই কেন্দ্র থেকে যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। অথচ, ভবানীপুরের মোট জনসংখ্যার মাত্র ২০ শতাংশ মুসলিম। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ক্ষেত্রে এই বিপুল অসামঞ্জস্যের পরিসংখ্যান সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে, ভোটের মুখে জোড়া বিতর্কে এখন কার্যত ফুটছে ভবানীপুর কেন্দ্র।

এই মুহূর্তে

আরও পড়ুন