Monday, 13 April, 2026
13 April
HomeদেশNoida: জ্বলছে নয়ডা! শ্রমিক-পুলিশ খণ্ডযুদ্ধ, অবরুদ্ধ দিল্লি সীমানা

Noida: জ্বলছে নয়ডা! শ্রমিক-পুলিশ খণ্ডযুদ্ধ, অবরুদ্ধ দিল্লি সীমানা

পুলিশ সূত্রে খবর, নয়ডার ফেজ ২ এলাকার সেক্টর ১ এবং ৮৪-তে এদিন পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাস্তায় ধুন্ধুমার, পুলিশ-শ্রমিকদের খণ্ডযুদ্ধ। এমন পরিস্থিতি যে রাস্তায় জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। বর্ধিত বেতনের দাবিতে কারখানার কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ নয়ডা। ধুন্ধুমার পরিস্থিতি নয়ডা ফেজ-২ এলাকায়। প্রবল বিক্ষোভ সেখানে।ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি। একাধিক গাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ‍্যাস চার্জ করেছে পুলিশ।

নয়ডা সেক্টর ৬২ থেকে দিল্লিতে প্রবেশের সব রাস্তায় ব‍্যাপক যানজট। সপ্তাহের প্রথম দিনে ভোগান্তিতে নিত‍্যযাত্রীরা। নয়ডা প্রশাসন সূত্রে খবর, বর্ধিত বেতনের দাবিতে গত তিনদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই শ্রমিকরা। আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে, ভাঙচুর করেছে পুলিশ ভ্যান।

আরও পড়ুনঃ “যেতে দাও আমায় ডেকো না”; গান স্যালুটে শেষ সেলাম!

নয়ডার ফেজ-২ তে একাধিক কারখানা রয়েছে। সেখানের শ্রমিকরা নতুন শ্রম আইন অনুযায়ী বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “শ্রমিকদের নায্য পাওনা দিতে হবে। শিল্পাঞ্চলগুলিকে শ্রম আইন মেনে চলতে হবে”। একইসঙ্গে তিনি প্রশাসনকেও নির্দেশ দেন যে শ্রমিকদের যারা উসকাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়।

আরও পড়ুনঃ ‘বার্নল-বোরোলিন রেডি রাখুন!’ কমিশনের পোস্টে টার্গেট তৃণমূল?

সম্প্রতিই হরিয়ানা সরকার অদক্ষ শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক ৩৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করে। বেতন ১১ হাজার ২৭৪ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ২২০ টাকা করা হয়। এই সিদ্ধান্তের পরই নয়ডার শ্রমিকরা দাবি করতে শুরু করে যে উত্তর প্রদেশ সরকারকেও ন্যূনতম পারিশ্রমিক বৃদ্ধি করতে হবে। একই কাজ করে হরিয়ানার শ্রমিকরা বেশি পারিশ্রমিক পাচ্ছে। পাশাপাশি কর্মক্ষেত্রে সুরক্ষা, সাপ্তাহিক ছুটি এবং অভিযোগ শোনা এবং তা সমাধান করার মতো কোনও বিভাগের দাবি করেছেন।  পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন