Tuesday, 14 April, 2026
14 April
HomeকলকাতাElection: কেউ হুমকি দিচ্ছে? ভয় দেখাচ্ছে? ফোন করুন এই নম্বরে

Election: কেউ হুমকি দিচ্ছে? ভয় দেখাচ্ছে? ফোন করুন এই নম্বরে

অভিযোগ উঠলেই তা দ্রুত খতিয়ে দেখে পদক্ষেপ করছে কমিশন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটের সময় কেউ হুমকি দিচ্ছেন? কেউ ভয় দেখাচ্ছেন? অভিযোগ থাকলে এ বার তা সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে পারবেন ভোটারেরা! অশান্তি বা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে ভোটারেরা যাতে কমিশনকে জানাতে পারেন, সে জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করা হল। শুধু টোল ফ্রি নম্বর নয়, একটি পৃথক ইমেল আইডি-ও চালু করেছে কমিশন।

আরও পড়ুনঃ ‘বার্নল-বোরোলিন রেডি রাখুন!’ কমিশনের পোস্টে টার্গেট তৃণমূল?

কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলাজনিত যে কোনও সমস্যার কথা সংশ্লিষ্ট ওই টোল ফি নম্বরে ফোন করে জানাতে পারবেন ভোটারেরা। চাইলে কমিশনকে ইমেলও করতে পারেন তাঁরা। হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর-সহ নিজের এলাকার আইনশৃঙ্খলা নিয়ে কোনও অভিযোগ থাকলে তা কমিশনকে সরাসরি জানানোর সুযোগ মিলবে ভোটারদের।

ইতিমধ্যেই কমিশনের একটি টোল ফ্রি নম্বর রয়েছে। ১৯৫০ নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালুর কথা জানিয়েছে কমিশন। ১৮০০৩৪৫০০০৮— এই টোল ফ্রি নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনকে অভিযোগ জানাতে পারবেন। যে পৃথক ইমেল আইডি চালু করেছে, সেটা হল wbfreeandfairpolls@gmail.com। সোমবার থেকেই এই পৃথক টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করল কমিশন।

আরও পড়ুনঃ যুগান্তকারী পদক্ষেপ; জালিয়াতি পুরোপুরি বন্ধ, ভোটকেন্দ্রে ছাপ্পা রুখতে এবার বায়োমেট্রিক?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল এ ব্যাপারে বলেন, ‘‘নির্বাচন প্রায় এসেই গিয়েছে। এখন আমাদের কাছে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ আসে। সেই কারণে আমরা পৃথক একটি টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করলাম। যে কোনও সময় সেখানে অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। অভিযোগ পাওয়ার পরে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’’

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়েই কমিশন জানিয়েছিল, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে সব রকম পদক্ষেপ করবে তারা। ইতিমধ্যেই তারা বিভিন্ন পদক্ষেপ করতে শুরু করেছে। ভোটের অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের পশ্চিমবঙ্গে কোনও ধরনের অশান্তি চায় না তারা। অভিযোগ উঠলেই তা দ্রুত খতিয়ে দেখে পদক্ষেপ করছে কমিশন।

এই মুহূর্তে

আরও পড়ুন