আজ রাজ্যে প্রথম দফার মেগা নির্বাচন। ভোটের দিন সকালে মেজাজে দেখা গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ থেকে বেরিয়েই তিনি সরাসরি রাজ্যে ‘পরিবর্তন’-এর ডাক দিলেন। সাধারণ মানুষের কাছে রাজ্যের শাসনভার বিজেপির হাতে তুলে দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি, শান্তিপূর্ণ ভোটের আশাও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুনঃ ‘TMC ভয় দেখাচ্ছে, আমরা ভোট দিতে পারছি না’, ডোমকলে বিস্ফোরক অভিযোগ ভোটারদের; রিপোর্ট তলব করল কমিশন
রাজ্যের শাসকদলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “খুব একটা উৎপাত করতে পারেনি। পারবেও না।” তিনি আরও উল্লেখ করেন, যে কোনও নির্বাচনের ক্ষেত্রে প্রাথমিক ভাবে ভোটের আগের রাতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে।
রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আগের রাতের পরিস্থিতির মোকাবিলার জন্য তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রাথমিক ভাবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে।”
আরও পড়ুনঃ ‘প্লাগে কাগজ গুঁজছে’, এখনই লোডশেডিং! ভয়ঙ্কর অভিযোগ অগ্নিমিত্রার
ভোটের দিন সকালে বিরোধী দলনেতার এই আত্মবিশ্বাসী মন্তব্য এবং কমিশনকে আগাম ধন্যবাদ জ্ঞাপন রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



