Sunday, 26 April, 2026
26 April
HomeকলকাতাAmit Shah: ১৫২-তে ১১০! বিজেপির প্রথম দফার ‘মার্কশিট’ প্রকাশ শাহের

Amit Shah: ১৫২-তে ১১০! বিজেপির প্রথম দফার ‘মার্কশিট’ প্রকাশ শাহের

'৩ থেকে ৭৭ হয়েছি, এবার ভোটের সুনামি দেখতে পাচ্ছি', সাংবাদিক বৈঠকে শাহ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটতেই জয়ের বিষয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের ১৫২টি আসনে ৯২ শতাংশের রেকর্ড ভোটদানকে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে তিনি দাবি করেছেন, প্রথম দফাতেই মানুষ তৃণমূলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শাহের হিসেব অনুযায়ী, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০টিতেই জয়লাভ করতে চলেছে বিজেপি।

আরও পড়ুনঃ সাতসকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রী

‘ভয় আউট, ভরসা ইন’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বাংলার সাধারণ মানুষ এবার মোদীর ‘বিকাশ যাত্রা’র শরিক হতে মুখিয়ে আছেন। তাঁর কথায়, “বাংলায় এখন ভয় আউট, আর ভরসা ইন।” শাহ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ হলেই বিজেপি রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে অনেকটা এগিয়ে যাবে। শুধু তাই নয়, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

৫ তারিখের পর নতুন সরকার

রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে শাহ হুঁশিয়ারি দিয়েছেন যে, ৫ মে ফলাফল ঘোষণার পর ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে’ বিজেপি সরকারই প্রতিষ্ঠিত হবে। প্রথম দফার এই নজিরবিহীন ভোটের শতাংশ আসলে শাসকদলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ইতিহাস সৃষ্টি করতে চলেছে বাংলা; বললেন মনোজ

ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ তত্ত্বের পাল্টা জবাব দিয়ে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্রই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মমতা দিদি গুজব রটাচ্ছেন যে বহিরাগতদের হাতে বাংলার রাশ যাবে। আমি তাঁকে বলতে চাই, এই বাংলার মাটিতে জন্ম নেওয়া কেউ একজনই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।” শাহের প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ‘সিন্ডিকেট রাজ’ এবং ‘ভাইপো ট্যাক্স’-এর সংস্কৃতি সমূলে বিনাশ করা হবে।

উন্নয়ন ও দুর্নীতির খতিয়ান

গত দেড় দশকে রাজ্যে ১০ হাজার কোটির বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে শাহ জানান, এবার আসবে ‘আসল পরিবর্তন’। অনুপ্রবেশ মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলা গড়াই বিজেপির লক্ষ্য। কৃষকদের স্বার্থে রাজ্যে ধান, পান এবং আমের জন্য বিশেষ গবেষণা কেন্দ্র গড়ে তোলার ঘোষণাও করেন তিনি। দ্বিতীয় দফার ভোটে মানুষের অংশগ্রহণ আরও উপচে পড়বে বলে আশাপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মোদীর বিকাশ যাত্রার হাত ধরে এবার উন্নয়নের জোয়ার আসবে এই বঙ্গে।

এই মুহূর্তে

আরও পড়ুন