দেখতে দেখতে স্কুল কলেজগুলিতে গরমের ছুটি পড়ার সময় চলে আসলো। তবে ঠিক কবে থেকে গরমের ছুটি পড়বে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোন নির্দেশিকা জারি করা হয়নি। তবে আশা করা হচ্ছে মে মাসে প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমের দিকে গরমের ছুটি পড়তে পারে।
আরও পড়ুনঃ ‘পুলিশের শরীরী ভাষা বদলেছে, তারা করে দেখানোর সুযোগ চাইছে
সূত্রের খবর মে মাসের ১ তারিখ থেকে টানা রাজ্যের স্কুল গুলিতে ছুটি থাকছে। গরমের ছুটির আগে এক মেয়ে থেকে টানা এই সরকার পোষিত অথবা রাজ্য সরকারের অন্তর্গত স্কুলগুলি ছুটি থাকছে।
পাশাপাশি গরম ও ভোটের কারণে, এই ছোট সময় আগের থেকে ঘোষণা হওয়ার কথা ছিল। তবে সেটি এখন অব্দি ঘোষণা হয়নি। কিন্তু ক্যালেন্ডার বলছে গরমের ছুটি বাদেও বেশ কিছু ছুটি পাবেন পড়ুয়ারা।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, সিআইএসসিই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ
কারণ, ১ মে, শুক্রবার, মে দিবস, ফলে স্কুল-কলেজে ছুটি। তারপর ২ মে ও ৩ মে, শনি ও রবিবার হওয়ার কারণে স্কুল ছুটি। ৮ মে, শুক্রবার রবীন্দ্রজয়ন্তীর কারণে স্কুল ছুটি।
তারপর ৯ মে ও ১০ মে, শনি ও রবিবার হওয়ার কারণে স্কুল ছুটি। যদি ১১ মে থেকেও গরমের ছুটি ঘোষণা হয়, তাহলেও মে মাসের প্রথম থেকে মাঝে ৪ দিন ছাড়া স্কুলগুলিতে ছুটিই থাকবে


