Thursday, 30 April, 2026
30 April
HomeদেশICSC: অপেক্ষার অবসান, সিআইএসসিই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ

ICSC: অপেক্ষার অবসান, সিআইএসসিই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ

পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথাতেই ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার সিআইএসসিই (CISCE) বোর্ড তাদের দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করেছে। চলতি বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র এক মাসের মাথাতেই রেজাল্ট প্রকাশ করে নজির গড়তে চলেছে বোর্ড।

আরও পড়ুনঃ ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল! আবেদনের বিরোধিতা করল না কেন্দ্রীয় সংস্থা ইডি

কখন ও কীভাবে দেখবেন রেজাল্ট?

সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন। রেজাল্ট দেখার পদ্ধতিটি নিচে দেওয়া হল-

  • প্রথমে cisceboard.org ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজে ICSE Result 2026 অথবা ISC Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।
  • নতুন পেজ খুললে ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
  • সব তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা জরুরি।

আরও পড়ুনঃ বাংলায় কি তবে ঐতিহাসিক পট পরিবর্তন? অসমে হ্যাটট্রিকের পথে বিজেপি, কেরালায় বদলাচ্ছে হাওয়া

একনজরে এ বছরের পরীক্ষার্থী ও বিগত বছরের ফলাফল

এ বছর প্রায় ২.৬ লক্ষ পড়ুয়া দশম শ্রেণি এবং ১.৫ লক্ষ পড়ুয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল।

পরীক্ষার সময়সীমা: দশম শ্রেণির পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৬ এপ্রিল।

বিগত বছরের পরিসংখ্যান: ২০২৩ সালেও ৩০ এপ্রিল ফলপ্রকাশ করা হয়েছিল। সে বছর দশম ও দ্বাদশ শ্রেণিতে পাসের হার ছিল যথাক্রমে ৯৯.০৯% এবং ৯৯.০২%। ২০২৪ সালে এই হার ছিল ৯৯.৪৭% (দশম) এবং ৯৮.১৯% (দ্বাদশ)।

এই মুহূর্তে

আরও পড়ুন