সেই দিনটা এসেই গেল। আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য আরও কিছুক্ষণ করতে হবে পরীক্ষার্থীদের। সকাল ১০ টা ১৫ মিনিট থেকে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বঙ্গবার্তার পেজ থেকেও নিজেদের রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা।
আরও পড়ুনঃ আগামীকাল সকাল সাড়ে ৯টায় মাধ্যমিকের ফল প্রকাশ, এখানেই নীচে ক্লিক করে দেখে নিন
মাধ্যমিকের মার্কশিট কবে দেওয়া হবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবারই পর্ষদের নির্ধারিত ক্যাম্প বা শিবির থেকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে, ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।
আরও পড়ুনঃ খুলে ফেলা হল মমতার ছবি, কড়া নিরাপত্তার চাদরে বঙ্গ বিধানসভা
শেষ চার দশকে কোন বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত ছিল?
১) ১৯৮৮ সাল: ৫০ শতাংশ।
২) ১৯৮৯ সাল: ৭০.২৩ শতাংশ।
৩) ১৯৯০ সাল: ৫৫.৫৭ শতাংশ।
৪) ১৯৯১ সাল: ৫৯.৩৯ শতাংশ।
৫) ১৯৯২ সাল: ৬৯.৩৬ শতাংশ।
৬) ১৯৯৩ সাল: ৬৩.৬৬ শতাংশ।
৭) ১৯৯৪ সাল: ৬৫.৫৪ শতাংশ।
৮) ১৯৯৫ সাল: ৬৭.৭৫ শতাংশ।
৯) ১৯৯৬ সাল: ৬৫.৩৩ শতাংশ।
১০) ১৯৯৭ সাল: ৬৮.১৫ শতাংশ।
১১) ১৯৯৮ সাল: ৬৯.৪৭ শতাংশ।
১২) ১৯৯৯ সাল: ৬৮.৯৪ শতাংশ।
১৩) ২০০০ সাল: ৭০.৪৫ শতাংশ।
১৪) ২০০১ সাল: ৭০.২৩ শতাংশ।
১৫) ২০০২ সাল: ৭০.১৯ শতাংশ।
১৬) ২০০৩ সাল: ৭০.৪৫ শতাংশ।
১৭) ২০০৪ সাল: ৭১.৬১ শতাংশ।
১৮) ২০০৫ সাল: ৭০.৫১ শতাংশ।
১৯) ২০০৬ সাল: ৬৪.৯৫ শতাংশ।
২০) ২০০৭ সাল: ৭৪.৫৭ শতাংশ।
২১) ২০০৮ সাল: ৭২.৪৬ শতাংশ।
২২) ২০০৯ সাল: ৮১.৭৪ শতাংশ।
২৩) ২০১০ সাল: ৮১.৭৮ শতাংশ।
২৪) ২০১১ সাল: ৮০.৫৭ শতাংশ।
২৫) ২০১২ সাল: ৮১.০৬ শতাংশ।
২৬) ২০১৩ সাল: ৮১.৮১ শতাংশ।
২৭) ২০১৪ সাল: ৮২.২৪ শতাংশ।
২৮) ২০১৫ সাল: ৮২.৬৬ শতাংশ।
২৯) ২০১৬ সাল: ৮৫.৭৪ শতাংশ।
৩০) ২০১৭ সাল: ৮৫.৬৫ শতাংশ।
৩১) ২০১৮ সাল: ৮৫.৪৯ শতাংশ।
৩২) ২০১৯ সাল: ৮৬.০৭ শতাংশ।
৩৩) ২০২০ সাল: ৮৬.৩৪ শতাংশ।
৩৪) ২০২১ সাল: ১০০ শতাংশ।
৩৫) ২০২২ সাল: ৮৬.৬ শতাংশ।
৩৬) ২০২৩ সাল: ৮৬.১৫ শতাংশ।
৩৭) ২০২৪ সাল: ৮৬.৩১ শতাংশ।
৩৮) ২০২৫ সাল: ৮৬.৫৬ শতাংশ।
পর্ষদের ওয়েবসাইট- www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in
অ্যাপ- iResults, Madhyamik Results, Edutips App
ক্লিক করুন এখানে-


