Tuesday, 19 May, 2026
19 May
HomeকলকাতাHigh Court: এটা নতুন বাংলা, ভয় পাচ্ছেন সেকেন্ড ইন কমান্ড! FIR হতেই...

High Court: এটা নতুন বাংলা, ভয় পাচ্ছেন সেকেন্ড ইন কমান্ড! FIR হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিধানসভা ভোটের পরে ফের হাইভোল্টেজ আইনি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে কলকাতা হাইকোর্ট

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ । তাঁর পক্ষে আদালতে আবেদন করেন আইনজীবী অর্ক কুমার নাগ ।

কোন মামলায় আদালতের দ্বারস্থ অভিষেক ?

আদালত সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত । অভিযোগ, তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত কয়েকটি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে প্ররোচনামূলক ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে । সেই বক্তব্য সমাজে অশান্তি ও হিংসা ছড়াতে পারে আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের করা হয়েছে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় ।

আরও পড়ুনঃ কান খুলে শুনে নাও, এটা আগের সরকার না! তুমি পাথর ছুঁড়লে, পুলিশ পেটালে সরকার ছেড়ে দেবে না; চূড়ান্ত সতর্কতাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বাগুইআটির সমাজকর্মী রাজীব সরকার এই অভিযোগ দায়ের করেছেন । তাঁর দাবি, নির্বাচনী প্রচারের ভাষণে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতিও ঘটাতে পারে । অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে বলে জানা গিয়েছে ।

এই পরিস্থিতিতে সম্ভাব্য কড়া পদক্ষেপ বা গ্রেফতারির আশঙ্কা থেকেই আগাম আইনি সুরক্ষা চাইতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক মহলের মতে, ভোট-পরবর্তী বাংলার উত্তপ্ত আবহে এই মামলা নতুন করে রাজ্য রাজনীতিতে চাপানউতোর বাড়াতে পারে ।

তৃণমূল শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিরোধীদের কণ্ঠরোধ করতে এই ধরনের মামলা করা হচ্ছে । বিজেপির পালটা বক্তব্য, আইন আইনের পথে চলবে ৷ জনসমক্ষে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে উত্তেজনা ছড়ানোর অধিকার কারও নেই । এখন নজর কলকাতা হাইকোর্টের দিকে । বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানিতে কী পর্যবেক্ষণ উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

আরও পড়ুনঃ শুভেন্দুর তুরুপের তাস! বড় দায়িত্ব দময়ন্তী সেনের হাতে

প্রসঙ্গত, ক্ষমতায় বসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দলের রঙ না-দেখে পুলিশ কাজ করবে ৷ এমনকী অতীতে থানায় যে সব অভিযোগের কোনও নিষ্পত্তি করা হয়নি সেগুলিও পুনরায় রি-ওপেন করার নির্দেশ দিয়েছেন ৷ এর পরই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থাগুলি । ভবানী ভবন সূত্রে খবর, পুরনো অভিযোগ এবং নতুন তথ্যের ভিত্তিতে একাধিক মামলায় ফের তদন্ত শুরু করেছে সিআইডি । ইতিমধ্যেই রাজ্য জুড়ে মোট ৪৫৮টি মামলায় নতুন করে এনকোয়ারি শুরু হয়েছে । শুধু নতুন করে এনকোয়ারি করা নয়, তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই ১৮১টি নতুন এফআইআর দায়ের করা হয়েছে ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন