Wednesday, 20 May, 2026
20 May
HomeকলকাতাTMC: তাসের ঘরের মত ভাঙবে! 'গৃহযুদ্ধ' তৃণমূলে, নিশানা অভিষেককে

TMC: তাসের ঘরের মত ভাঙবে! ‘গৃহযুদ্ধ’ তৃণমূলে, নিশানা অভিষেককে

মঙ্গলবারের বৈঠকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল, উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত, এন্টালির বিধায়ক সন্দীপন। এমনটাই বলছে সূত্র।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘গৃহযুদ্ধ’! লেগে গেল দলের অন্দরেই। তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল ‘গৃহযুদ্ধ’! এবার সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ? সেটাই জানা যাচ্ছে। মঙ্গলবার, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে তথা কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে কার্যত, বিদ্রোহী হয়ে উঠলেন তৃণমূলের তিনজন বিধায়ক।

আরও পড়ুনঃ তৃণমূলের মদতে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে কোটি কোটি টাকার নিয়োগ কেলেঙ্কারি! কাঠগড়ায় আইএএস নিগম ও ‘মেসার্স বিবেক’

তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেলগৃহযুদ্ধ‘!

এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। উপ-নির্বাচনের ঠিক দুদিন আগে, ভোটের ময়দান ছেড়ে পালানো ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কেন্দ্র করে দলের সাধারণ সম্পাদক তথা খোদ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো নিশানা করে আঙুল তুললেন দলের তিন বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সূত্রের খবর, জাহাঙ্গিরকে কেন বহিষ্কার করা হবে না? সেই প্রশ্নও উঠেছে তৃণমূলের অন্দরে। 

শুধু তাই নয়, অভিষেকের ডায়মন্ডহারবার মডেলকে খোঁটা দিয়ে সেই লোকসভা কেন্দ্রের অধীনে ফলতা বিধানসভার প্রাক্তন তথা পালিয়ে যাওয়া তৃণমূল প্রার্থীকে ‘কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি কুণালবাবুরা। 

আরও পড়ুনঃ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

দলে অভিষেকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে?

শোনা যাচ্ছে, কুণাল ঘোষ দাবি করেছেন, মন খুলে কথা বলতে দিতে হবে তাদের। আর ঘরে বসে বৈঠক না করে, একটু রাস্তায় নামতে হবে বলেও তিনি উপদেশ দিয়েছেন। জানা গেছে, মঙ্গলবারের এই হাইভোল্টেজ বৈঠকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দোপাধ্যায় এবং এন্টালির বন্দোপাধ্যায়ের সন্দীপন সাহা। 

এমনকি, দলে অভিষেকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে সূত্রের খবর। কেন ভোটের দুদিন আগে, তৃণমূলের প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানো জাহাঙ্গির খানকে এখনও বহিষ্কার করা হল না? সরাসরি সেই প্রশ্ন তুলেছেন সন্দীপন এবং ঋতব্রত। এমনটাই সূত্রের খবর। 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন