Saturday, 23 May, 2026
23 May
HomeকলকাতাISL: ২২ বছরের অপেক্ষা শেষ, জ্বলল মশাল; ভারতসেরা ইস্টবেঙ্গল

ISL: ২২ বছরের অপেক্ষা শেষ, জ্বলল মশাল; ভারতসেরা ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ২ - ইন্টার কাশী ১ মোহনবাগান ২ - এসসি দিল্লি ১ (গোলপার্থক্যে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল)

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বারাণসীর ইন্টার কাশী‌ ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে ইউসেফ ইজ্জেজারি‌ এবং মহম্মদ রশিদ।

আরও পড়ুনঃ ‘ঈদে গো হত্যা অপরিহার্য নয়!’ নিষেধাজ্ঞা বহাল হাইকোর্টের

অন্যদিকে, ইন্টার কাশীর হয়ে একটি মাত্র গোল করেছিলেন আলফ্রেড প্লানাস। বলাবাহুল্য, এদিন শুরুটা খুব একটা মধুর ছিল না। ১৪ মিনিটের মাথায় আলফ্রেডের হাল্কা টাচে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। কিছুই করার ছিল না প্রভসুখান সিং গিলের।

প্রথমার্ধে‌ বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল মশাল ব্রিগেড। যদিও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে এক গোলে পিছিয়ে ছিল মশাল শিবির। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দল।

আরও পড়ুনঃ ট্র্যাজেডি! কমিউনিজম ব্যর্থ হল কেন?

তারপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে গিয়ে শট নেন ইউসেফ। যারফলে সমতায় ফেরে দল। পরবর্তীতে নন্দকুমার থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীদের মাঠে আনেন কোচ অস্কার ব্রুজো। তারপর ৭২ মিনিটের মাথায় প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের দুরন্ত টাচে বল চলে যায় গোলের মধ্যে। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে‌। তবুও জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি লেসলি ক্লডিয়াস সরণীর এই ক্লাবের।

 

এই মুহূর্তে

আরও পড়ুন