“প্রতিদিনই তো বৃষ্টির পোস্ট দিচ্ছেন, কিন্তু বৃষ্টি কোথায়?” — এই ধরনের কমেন্ট কেউ কেউ করে থাকেন ,কেউ আবার পোস্টটি সম্পূর্ণভাবে না করে যাচাই না করে লেখেন ফেক আপডেট।
কিন্তু একটা বিষয় অনেকেই খেয়াল করেন না, আপডেট গুলো তাঁরা অন্য কোনো পেজ কিংবা অন্য কোনো সোর্স থেকে দেখছেন কিনা। উৎস ভেদে তথ্য আলাদা আলাদা হয়,আর যদি বঙ্গবার্তা থেকেই দেখেছেন তাহলে ঠিকঠাক ভাবে পড়ুন আবহাওয়ার আপডেট পুরো রাজ্যের জন্য একরকম হয় না। কোন জেলায়, জেলার কত শতাংশ এলাকায়, কোন সময়ের মধ্যে প্রভাব পড়তে পারে — এসব বিস্তারিত পোস্টেই উল্লেখ থাকে। তাই শুধু হেডলাইন দেখে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি হওয়াটাই স্বাভাবিক।মানুষের হাতে সময় কম অনেকেই পূর্ববর্তী পোস্টগুলো না পড়ে কমেন্টে লিখে থাকেন ..দাদা বলুন বৃষ্টি হবে? কিন্তু তারা প্রোফাইল ভিজিট করে দেখে না এই ধরনের কোন আপডেট আছে কিনা!
বঙ্গবার্তা জানিয়েছিল ২৬ শে মে এর আগে ঝড়বৃষ্টির পরিমাণ ও বিস্তার অনেকটাই কম থাকবে। অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি হলেও, অধিকাংশ জায়গায় গরম ও অস্বস্তি বেশি অনুভূত হবে। সেটাই বর্তমানে দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ ফলতায় ভোটগণনা শুরু, গণনা কেন্দ্রে তৃণমূলের এজেন্ট সংখ্যা ‘শূন্য’
সমস্যা হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ায় এমন অনেক “ওয়েদার এক্সপার্ট” তৈরি হয়েছে যারা সামান্য তথ্য নিয়েই চরম আতঙ্ক ছড়াতে ব্যস্ত। কেউ একটা ম্যাপ দেখেই বলে দিচ্ছে ভয়ংকর ঝড় আসছে, কেউ আবার অতিরঞ্জিত থাম্বনেইল বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।
এর ফল কী হচ্ছে জানেন?
মানুষ ধীরে ধীরে আসল ও যাচাই করা তথ্যের উপর থেকেও বিশ্বাস হারাচ্ছে। পরে অফিসিয়াল সতর্কতা এলেও অনেকে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না।
আবহাওয়া কোনো ভাইরাল কনটেন্ট নয়।
আরও পড়ুনঃ তোলপাড় আমেরিকা; হোয়াইট হাউসের কাছে চলল গুলি
একটা ভুল তথ্য অনেক মানুষের দৈনন্দিন জীবন, যাতায়াত এমনকি নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে।
তাই অনুরোধ, আতঙ্ক নয় — তথ্য যাচাই করে সচেতন থাকুন। যাচাই করার জন্য স্যাটেলাইট ইমেজ রাডার এগুলো দেখা প্রয়োজন, ইন্টারনেটে স্যাটেলাইট ইমেজ রাডার ইমেজ দেখা যায় , সেগুলো বুঝতে হলে একটু পর্যবেক্ষণ করতে হয় , আর দীর্ঘমেয়াদি পোস্টের জন্য স্যাটেলাইট ইমেজ বা রাডার কাজে আসে না তার জন্য উইন্ড প্যাটার্ন সিনপটিক সিস্টেম এগুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা লাগে,আর সেগুলোর জন্য চেষ্টা ও ধৈর্য লাগে, কিন্তু অধিকাংশ মানুষের চেষ্টা ও ধৈর্য নেই তাঁরা শুধু এককথায় জানতে চান আজ আমার এলাকায় বৃষ্টি হবে কিনা বলুন! বিভিন্ন অ্যাপ এ বিভিন্ন রকম তথ্য থাকে বিভিন্ন ধরনের ওয়েদার অ্যাপ রয়েছে, ধরুন সেখানে আজ দেখে নিলেন আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হলো না! অর্থাৎ অ্যাপগুলো পুরোপুরি নিখুঁত না, মডেলের উপর নির্ভর করে চলে! এবার বিভিন্ন অ্যাপ বিভিন্ন রকম মডেলের উপর ভিত্তি করে আপডেট ফোরকাস্ট করে!
এককথায় বলি Prediction সবসময় সম্ভাবনার কথা বলে ! হবেই হবে এটা ১০০ নিশ্চিত কেউ বলতে পারে না! বঙ্গবার্তা চেষ্টা করে যতটা সম্ভব নিখুঁত আপডেট দেওয়ার! এরপরে যাদের পছন্দ হবে তাঁরাই ফলো করুন বাকিরা আনফলো করুন! ভরসার কোনো জায়গা পেলে শুধুমাত্র সেই পেজটি ফলো করুন! একাধিক পেজ থেকে একাধিক তথ্য নিয়ে গুলিয়ে ফেলার আগে একটি সঠিক পেজ বাছুন ধন্যবাদ !



