Friday, 12 June, 2026
12 June
HomeকলকাতাAbhishek Banerjee: পাপ বাপকেও ছাড়ে না, শেষ ভরসাও হাতছাড়া! ঔদ্ধত্যে চটে ভাইপোর...

Abhishek Banerjee: পাপ বাপকেও ছাড়ে না, শেষ ভরসাও হাতছাড়া! ঔদ্ধত্যে চটে ভাইপোর হয়ে আর সওয়াল করবেন না বর্ষীয়ান বড় আইনজীবী

কল্যাণ বলেন, “ওর জন্য দলটা শেষ হয়েছে। তার পরেও উদ্ধত ভাব যায়নি।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঘরে বাইরে প্রবল চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আদালতেও একা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে আর মামলা লড়বেন না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে শুনানির আগেই বড় ধাক্কা খেলেন অভিষেক। সই কাণ্ডে হাইকোর্টে শুনানি চলছে, অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যার পর একটি ফোন আসে। তাতে অন্য এক আইনজীবীর নাম জানানো হয়। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাজ্যের একাধিক মামলা লড়ছিলেন কল্যাণ। বাকি মামলাগুলো থেকেই তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ বড় সিদ্ধান্ত, কড়া পদক্ষেপ; আর কোনও সময় দেওয়া হবে না অভিষেককে

বর্ষীয়াণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা। আদালত ও আদালতের বাইরে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। তিন দশকেরও বেশি সময় ধরে কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে ওকালতি করছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আন্দোলন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে দল ও পশ্চিমবঙ্গ সরকারের হয়ে একাধিক হাই-প্রোফাইল ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। সে সিঙ্গুর জমি আন্দোলন হোক কিংবা নন্দীগ্রাম কিংবা রিজওয়ানুর রহমান মৃত্যু মামলা। সাম্প্রতিককালে এসআইআর, সই কাণ্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এইভাবে সব মামলা থেকে সরে আসা তৃণমূলের কাছে বড় ধাক্কার।

আরও পড়ুনঃ আরও ‘বিপাকে’ অভিষেক; এবার সমন পাঠাল ত্রিপুরা আদালত

অভিষেকের হয়ে মামলা লড়তে শুরু করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্যও। জানা যাচ্ছে, বুধবার নতুন আইনজীবীকে দাঁড় করানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা ফোন যায়। তারপরই শোনা যাচ্ছে বেঁকে বসেন কল্যাণ। তিনি জানিয়ে দেন, অভিষেক ও তৃণমূল সংক্রান্ত কোনও মামলাতেই তিনি আর থাকবেন না। পরামর্শদাতা হিসাবেও থাকবেন না।

এই মুহূর্তে

আরও পড়ুন