Friday, 12 June, 2026
12 June
HomeকলকাতাHawkers Eviction: ‘ফুটপাথ জবরদখল করা অধিকার কারো নেই’ কড়াবার্তা শুভেন্দুর

Hawkers Eviction: ‘ফুটপাথ জবরদখল করা অধিকার কারো নেই’ কড়াবার্তা শুভেন্দুর

স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, "নিউ মার্কেট বা মেটিয়াবুরুজ বা খিদিরপুরের রাস্তা দখল করলে চলবে না ।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হকার উচ্ছেদকে কেন্দ্র করে যখন রাজ্যের রাজনীতি উত্তপ্ত, তখন এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশনে এক অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্টভাবে জানিয়ে দেন, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য । সেই জায়গা বেআইনি ভাবে দখল করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া হবে না ।

আরও পড়ুনঃ কালীঘাটের দরজার এপারে CID, ওপাশে অভিষেকের উকিলরা! রক্ষাকবচের ‘ফাঁক’ দিয়েই কি ‘ভাইপো’-র গ্রেফতারি?

শুভেন্দু অধিকারীর কথায়, “সড়ক বা ফুটপাত দিয়ে মানুষের চলার কথা । কিন্তু সেই ফুটপাত যদি বেআইনি ভাবে দখল করে রাখা হয়, তা হলে সেটা চলবে না । কলকাতার বড় বড় চওড়া রাস্তা জনগণের হাঁটার জন্য । ফুটপাত মানুষের যাতায়াতের জন্য । এটা অন্য কাউকে দেওয়ার অধিকার আমায় কেউ দেয়নি । আমি মানুষের ভোটে জয়ী হয়েছি এবং আমার দলের বিধায়করা আমাকে মুখ্যমন্ত্রী করেছেন । তাই মানুষের কাছে আমি দায়বদ্ধ । তাঁদের কোনোরকম অসুবিধা আমি হতে দিতে পারি না ।”

Footpaths belong to people, encroachment is not tolerated! Shuvendur has a strong message on the hawker eviction controversy

গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান জোরদার করেছে প্রশাসন । নিউ মার্কেট, এসপ্ল্যানেড, গড়িয়াহাট, মেটিয়াবুরুজ, খিদিরপুর-সহ একাধিক বাণিজ্যিক এলাকায় রাস্তা ও ফুটপাত দখল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল । যানজট, পথচারীদের দুর্ভোগ এবং জরুরি পরিষেবার চলাচলে বাধা সৃষ্টি হওয়ার অভিযোগে প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে । সেই আবহেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বড় ক্লাবগুলোর পুজো অনুদান এবার থেকে বন্ধ; যাদের দরকার এবার থেকে তারাই পাবে অনুদান; স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তবে কেবল উচ্ছেদের বার্তা নয়, হকারদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও বলেছেন শুভেন্দু । মুখ্যমন্ত্রীর বক্তব্য, “জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থই সর্বাধিক অগ্রাধিকার পাবে । কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না । আমরা এবং আমি মানবিক । যেসব জায়গায় মানুষের যাতায়াতের সমস্যা নেই, সরকারের যে উদ্বৃত্ত জমি রয়েছে, সেখানে আপনারা নিজেরাই সরে যান ।”

একই সঙ্গে তিনি জানান, হকারদের জন্য কেন্দ্রের শ্রম দফতরের বিভিন্ন প্রকল্প ও আর্থিক সহায়তার সুযোগ রয়েছে । সেই সুবিধা তাঁরা পাবেন । কিন্তু স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “নিউ মার্কেট বা মেটিয়াবুরুজ বা খিদিরপুরের রাস্তা দখল করলে চলবে না ।”

ফলে জীবিকা ও জনস্বার্থের টানাপোড়েনের মধ্যে প্রশাসনের স্পষ্ট বার্তা, পুনর্বাসনের সুযোগ থাকলেও জনসাধারণের চলাচলের অধিকারকে সর্বাগ্রে রাখতে বদ্ধপরিকর সরকার ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন