Saturday, 13 June, 2026
13 June
HomeকলকাতাKolkata Metro: রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল; ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত...

Kolkata Metro: রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল; ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো

রবিবার সাধারণত ১৫২ টি মেট্রো চলে ব্লু লাইনে। তবে আগামী রবিবার অতিরিক্ত ৪ টি মেট্রো চলবে এই লাইনে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ১৪ জুন, ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং অন্যান্য যাত্রীদের সকালবেলার যাতায়াত আরও সহজ করতে ওই দিন দুই করিডোরেই স্বাভাবিক সময়ের এক ঘণ্টা আগে পরিষেবা শুরু হবে। তবে টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ ‘সম্মান না পেলে…,’ তৃণমূলের ভরাডুবিতে I-PAC-কে দুষে বিস্ফোরক অনুব্রত

ব্লু লাইনে কী পরিবর্তন?
সাধারণত রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো পরিষেবা চালানো হয়। কিন্তু ১৪ জুন অতিরিক্ত ৪টি ট্রেন যুক্ত করে মোট ১৫৬টি পরিষেবা (৭৮টি আপ ও ৭৮টি ডাউন) চালানো হবে।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে উভয় দিকেই ৩০ মিনিট অন্তর মেট্রো চলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করা হবে।

প্রথম মেট্রো:
সকাল ৮:০০টা – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (সাধারণত সকাল ৯:০০টার পরিবর্তে)
সকাল ৮:০০টা – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (সাধারণত সকাল ৯:০০টার পরিবর্তে)
গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন

গ্রিন লাইনে সাধারণ রবিবারে ১০৮টি পরিষেবা থাকলেও ওই দিন মোট ১১২টি পরিষেবা (৫৬টি আপ ও ৫৬টি ডাউন) চালানো হবে।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে উভয় দিকেই ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর স্বাভাবিক রবিবারের সময়সূচি কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ বিজেপির পার্টি অফিসে হাজির বিতর্কিত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

প্রথম মেট্রো:
সকাল ৮:০০টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (সাধারণত সকাল ৯:০০টার পরিবর্তে)
সকাল ৮:০২ মিনিট – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (সাধারণত সকাল ৯:০২ মিনিটের পরিবর্তে)

অন্যান্য লাইনের পরিষেবা
ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ১৪ জুন কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন