Wednesday, 17 June, 2026
17 June
Homeউত্তরবঙ্গDooars: চাঞ্চল্যকর পরিস্থিতি! ডিম থেরাপি এবার বানারহাটে

Dooars: চাঞ্চল্যকর পরিস্থিতি! ডিম থেরাপি এবার বানারহাটে

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় নয় বছর ধরে তৃণমূল আমলে মহিলা সংঘের কিছু নেত্রী বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

এবার ডিম থেরাপি বানারহাটে! শালবাড়িতে মহিলা সংঘের কার্যালয়ে তালা, হাতে ডিম নিয়ে বিক্ষোভে সামিল শতাধিক মহিলা। বানারহাটের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা সংঘের কার্যালয়ের সামনে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রায় শতাধিক মহিলা হাতে ডিম নিয়ে সংঘের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় ছুটবে হাই-স্পিড ট্রাম

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় নয় বছর ধরে তৃণমূল আমলে মহিলা সংঘের কিছু নেত্রী বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সেই অভিযোগের প্রতিবাদ জানাতেই এদিন তাঁরা সংঘের অফিসে আসেন। তবে সংঘের কোনও নেত্রীকে সেখানে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে মহিলাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ তৃণমূলের টিনের পার্টি অফিসে এসি-সোফা, উদ্ধার কন্ডোমের প্যাকেট!

বিক্ষোভকারীদের দাবি, সংঘের কার্যালয়ের ভিতরে ধান ঝাড়া মেশিন, মিনি পাওয়ার টিলার-সহ একাধিক সরকারি প্রকল্পের সরঞ্জাম পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই যন্ত্রপাতির সঠিক ব্যবহার হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তাঁরা। এছাড়াও সংঘের একটি গাড়ি রয়েছে, যা নাকি একটি বেসরকারি স্কুলে ভাড়া খাটানো হচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।স্থানীয় মহিলাদের বক্তব্য, সরকারি সম্পত্তি ও প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাজে লাগার কথা থাকলেও তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, এই অভিযোগের বিষয়ে মহিলা সংঘের কোনও নেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন