Tuesday, 16 June, 2026
16 June
Homeদক্ষিণবঙ্গTMC: তৃণমূলের টিনের পার্টি অফিসে এসি-সোফা, উদ্ধার কন্ডোমের প্যাকেট!

TMC: তৃণমূলের টিনের পার্টি অফিসে এসি-সোফা, উদ্ধার কন্ডোমের প্যাকেট!

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দলীয় কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল নদিয়ার ফুলিয়ায় । তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে নারীদের মাথার চুল, একাধিক কন্ডোমের প্যাকেট এবং বিলাসবহুল সরঞ্জাম উদ্ধারের দাবি তুলে সরব হয়েছে বিজেপি । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়, একজন ব্যাক্তি না কী একটি প্রোজেক্ট

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর থানার ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি তৃণমূলের দলীয় কার্যালয় ছিল । বাইরে থেকে টিনের ঘর বলে মনে হলেও ভিতরে ছিল এসি, একাধিক সোফা, রান্নার গ্যাস, ওভেন, হাঁড়ি-করাই-সহ নানা ধরনের সামগ্রী । সম্প্রতি ওই কার্যালয় ভাঙচুরের সময়ই বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের ।

বিজেপির অভিযোগ, দলীয় কার্যালয়ের আড়ালে সেখানে নিয়মিত মদের আসর বসত । পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলত গান-বাজনা এবং অসামাজিক কার্যকলাপ । তাঁদের দাবি, কার্যালয়ের ভিতরে নারীদের আনাগোনা ছিল নিয়মিত এবং সেখানে মধুচক্র পরিচালিত হত । ভাঙচুরের সময় ঘরের ভিতর থেকে নারীদের মাথার চুল ও একাধিক কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতারা ।.

স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের দাবি, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ডের বিষয়ে জানতেন । কিন্তু তৃণমূলের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না । অভিযোগ, প্রতিবাদ করলেই ভয় দেখানো হত ।

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেত্রী ডোনা বসাক বলেন, “কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বোমা ও বন্দুক দেখিয়ে ভয় দেখানো হত । কাটমানি, দাদাগিরি, বালি মাফিয়া- সব কিছুর সঙ্গে যুক্ত ছিল তৃণমূলের স্থানীয় নেতারা । এখন সেই দখলদারির রাজত্ব শেষ হয়েছে । অবৈধভাবে গড়ে ওঠা এই ধরনের দলীয় কার্যালয় একে একে ভেঙে ফেলা হচ্ছে ।”

আরও পড়ুনঃ ‘বাড়িতে সময় কাটছে না…’, মমতা হাইকোর্টে আসতেই খোঁচা

তিনি আরও দাবি করেন, ফুলিয়া এলাকায় বিজেপির প্রভাব বৃদ্ধির পর কোনও মাফিয়া, সিন্ডিকেট বা দুষ্কৃতীচক্রকে আর প্রশ্রয় দেওয়া হবে না । তাঁর দাবি, “আইনের শাসন প্রতিষ্ঠা হবে, অপরাধীদের জেলের ভাত খেতেই হবে ।”

যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি । বিজেপির তোলা অভিযোগ কতটা সত্য, তা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশে । এ ব্যাপারে রানাঘাট পুলিশ জেলার এসপি আশিস মৈজ্য বলেন, “ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় পার্টি অফিসে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল ৷ তবে এ ব্যাপারে এখনও কোনও সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷”

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন