Thursday, 18 June, 2026
18 June
Homeআবহাওয়াWeather: জ্বালাপোড়া গরম থেকে রেহাই শীঘ্রই, গরম কমবে ২ দিন পরই

Weather: জ্বালাপোড়া গরম থেকে রেহাই শীঘ্রই, গরম কমবে ২ দিন পরই

বৃষ্টির অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো দিন কাটছে। কবে প্রকৃতি মুখ তুলে চাইবে?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আরও দুটো দিন অস্বস্তিকর গরম সহ্য করতে হবে। তারপর কিছুটা গরম কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রার (দিনের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। পরবর্তী তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। সেটার নেপথ্যে থাকবে বৃষ্টি। শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। টানা ছ’দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়।

আরও পুরুনঃ মাটির সংকটে হাহাকার, দুশ্চিন্তায় কুমোরটুলি

কোন কোন জেলায় আজ ঝড়-বৃষ্টি হতে পারে?

১) আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

২) আবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আর্দ্রতার জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পরপর ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

১) শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) শুক্রবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

৪) শনিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৫) রবিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝড় বইবে।

আরও পড়ুনঃ মাত্র ৪০ দিনের জল মজুত, ভয়ঙ্কর অবস্থা! জল সঙ্কটের মুখে মুম্বই?

এবার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে?

১) সোমবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

২) সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

৩) সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং নদিয়ায় ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

৪) মঙ্গলবার এবং বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝড় বইবে। সেজন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে

এই মুহূর্তে

আরও পড়ুন