Saturday, 20 June, 2026
20 June
Homeউত্তরবঙ্গNorth Bengal: বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ; প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড়ে ধস ও...

North Bengal: বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি যোগাযোগ; প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড়ে ধস ও হড়পা বানের আশঙ্কা!

মহানদীর কাছে খারসাং থেকে শিলিগুড়ি পর্যন্ত তিন লেনের সড়ক ভেঙে গিয়েছে। প্রধান সড়কের ওপর একটি বড় গাছ পড়েছে বলে খবর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

প্রবল বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেড়েছে। তবে, গতকাল থেকেই উত্তরের একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সারারাত প্রবল বর্ষণের ফলে একাধিক জায়গায় ধস নেমেছে। ভেঙে পড়েছে গাছ। বন্ধ হয়ে গিয়েছে ১১০ নং জাতীয় সড়ক। এদিকে, দুধিয়া সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

বালাসন নদীর তোড়ে ভাসল সেতু

বৃহস্পতিবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। শেষ করে নেপাল লাগোয়া মিরিকে রাতভর বৃষ্টি হয়েছে। এদিকে, প্রবল বর্ষণের জেরে রাত থেকেই ফুঁসছে বালাসন নদী। জানা গিয়েছে, ভোর রাতে নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে দুধিয়ার অস্থায়ী সেতু। গত অক্টোবরের দুর্যোগেই ভেঙে গিয়েছিল দুধিয়া সেতু। পরে বালাসনের নদীবক্ষেই তৈরি হয় অস্থায়ী সেতু। তবে, এবারের বৃষ্টিতে সেই সেতুও ভেঙে গেল। এর ফলে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে, ঘুরপথে সুখিয়াপোখরি হয়ে নামতে হবে পর্যটকদের।

বন্ধ NH10 ও ১১০ নং জাতীয় সড়ক

এদিকে, গতকাল থেকেই ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে NH10। শিলিগুড়ি-গ্যাংটক সরাসরি যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ১১০ নং জাতীয় সড়কও। মহানদীর কাছে খারসাং থেকে শিলিগুড়ি পর্যন্ত তিন লেনের সড়ক ভেঙে গিয়েছে। প্রধান সড়কের ওপর একটি বড় গাছ পড়েছে বলে খবর। ফলে, দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ জঙ্গি গোষ্ঠীর পছন্দের অ্যাপ! টেলিগ্রামই নতুন ‘ডার্ক ওয়েব’

আবহাওয়া আপডেট:  উত্তরবঙ্গ

আগামী সাতদিন সময়সীমায় ১৯ থেকে ২৫ শে জুন এর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় দৈনিক গড়ে ৭০–৮০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। জেলা পিছু গড়ে ৪–৬ দিন বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে।

উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামী ৭ দিনে অর্থাৎ মালদা ও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দৈনিক ৫০–৬০ শতাংশ এলাকায় দৈনিক ঝড়বৃষ্টির সম্ভাবনা। জেলা পিছু গড়ে ৩–৪ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা।

আপডেট সময়সীমা: ১৮ – ২৫ জুন, ২০২৬

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাজুড়ে আগামী ৭ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের যেকোনো সময় বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে দুপুরের পর থেকে রাত এবং পরদিন সকাল পর্যন্ত ঝড়-বৃষ্টির ব্যাপ্তি ও তীব্রতা বেশি থাকার সম্ভাবনা।

সম্ভাব্য প্রভাব

পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

পাহাড়ি নদী, ঝরনা ও খালে আকস্মিক জলস্তর বৃদ্ধি এবং হড়পা বানের সম্ভাবনা রয়েছে।

কিছু এলাকায় জল জমা ও স্থানীয় জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে।

বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া ও ভারী বর্ষণের ঘটনা দেখা যেতে পারে।

বিশেষ নজরে

 শিলিগুড়ি

লাটাগুড়ি

নকশালবাড়ি

আলিপুরদুয়ার টাউন

আলিপুরদুয়ার জংশন

কোচবিহার

কামাখ্যাগুড়ি

জলপাইগুড়ি

বেলাকোবা

দার্জিলিং

কালিম্পং

শীতলকুচি

ময়নাগুড়ি

ধূপগুড়ি

ফালাকাটা

কালচিনি

দিনহাটা

মেখলিগঞ্জ

কার্শিয়াং

বীরপাড়া

মাদারিহাট

আরও পড়ুনঃ তারকেশ্বরের জন্য স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টির সময় সতর্কতা

বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান করবেন না।

 বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।

বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন এবং ঘরের ভেতরে নিরাপদ স্থানে থাকুন।

 ঝড়ো হাওয়ার সময় দুর্বল গাছ, বৈদ্যুতিক খুঁটি ও হোর্ডিং থেকে দূরে থাকুন।

 পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন এবং ভূমিধসপ্রবণ অঞ্চলে সতর্ক থাকুন।

 নদী ও পাহাড়ি ঝরনার জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে, তাই নদীর ধারে অযথা ভিড় করবেন না।

 স্থানীয় প্রশাসন ও আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ আপডেট অনুসরণ করুন।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। উত্তরবঙ্গে বর্ষার সক্রিয়তা আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন