Tuesday, 23 June, 2026
23 June
HomeকলকাতাTMC Block: 'বিশ্বাস বিশ্বাসঘাতক'; মমতাকে ‘গোল’ দিয়ে মেসিকেও পিছনে ফেলে দিলেন ...

TMC Block: ‘বিশ্বাস বিশ্বাসঘাতক’; মমতাকে ‘গোল’ দিয়ে মেসিকেও পিছনে ফেলে দিলেন অরূপ

থানায় হাজিরা দেওয়ার পর বেরিয়ে বললেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তারপর গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কয়েকদিন প্রকাশ্যেই আসছিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস । মেসিকান্ডে তিনবার হাজিরা এড়ালেও পরে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু আজ সেই অরূপেরই কাজকর্ম ছিল দেখার মতো। ক্ষণে-ক্ষণে বদলে গেলে তাঁর ‘রূপ’। থানায় হাজিরা দেওয়ার পর বেরিয়ে বললেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তারপর গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সেখান গিয়ে আবার পেয়েও গেলেন পদ। মেসিকাণ্ডে বারবার থানা আদালতে ছুটতে হচ্ছে অরূপকে। ফুটবলার কোমর জড়িয়ে ছবি তোলায় বিতর্ক পড়েছিলেন তিনি। অনেকে বলছেন, সোমবার যেন মমতাকে ‘গোল’ দিয়ে মেসিকেও পিছনে ফেলে দিলেন সেই অরূপ।

আরও পড়ুনঃ ‘অপসারিত’ মমতা! সাসপেন্ড অভিষেক; বড় পদে অরূপ-ববিরা

গতকাল নিউটাউনের একটি অভিজাত হোটেলে বিদ্রোহী তৃণমূল বা নতুন তৃণমূল ব্লকের বৈঠক ছিল। সেখানে বিদ্রোহীরা তো বটেই, যোগ দেন কয়েক কাউন্সিলরও। এরপর দেখা গেল সেখানে উপস্থিত অরূপ বিশ্বাস। প্রাথমিক ভাবে প্রশ্ন উঠছিল, এই গোপন বৈঠকে অরূপ কী করছেন? কারণ, তিনি না কাউন্সিলর না বিধায়ক। ফলত,ওই বিদ্রোহী শিবিরে তিনি কী করছেন স্বাভাবিক ভাবেই উঠবে প্রশ্ন।

এ দিন, বিধান নগর দক্ষিণে পুলিশি জিজ্ঞাসাবাদে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। এরপর থানা থেকে বের হন পৌনে ২টো নাগাদ। সেখান থেকে বেরিয়ে মা ফ্লাইওভার ধরে নেমে আসেন ময়দানে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন অরূপ। সনবনবাদ্মাধ্যমকে বলেন, “আমি বারবার বলছি আমি তৃণমূলে আছি…মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।” এরপর ফোর্ট উইলাম থেকে বাঁদিকে টার্ন নিয়ে নিউটাউনের দিকে ঘুরে যায় অরূপের গাড়ি।

আরও পড়ুনঃ মমতার চেয়ারে টান, মা আর ছেলে দু’জন দুই দিকে

তারপরের ছবি তো সকলের জানা। বৈঠক শেষে দেখা গেল, নতুন তৃণমূলের কমিটিতে রয়েছেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, ভাইস প্রেসিডেন্টও তিনি। এবার প্রশ্ন, খানিক আগে মমতার সঙ্গে আছি বলা অরূপ কেন বিদ্রোহী দলে? সেই প্রশ্নের উত্তর ভবিষ্যত দেবে।

এই মুহূর্তে

আরও পড়ুন