Tuesday, 23 June, 2026
23 June
Homeআবহাওয়াWeather: বর্ষার দাপটে বিপর্যস্ত উত্তরবঙ্গ; বাড়ছে মৌসুমি বায়ুর দাপট

Weather: বর্ষার দাপটে বিপর্যস্ত উত্তরবঙ্গ; বাড়ছে মৌসুমি বায়ুর দাপট

বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। পাহাড়ে ধস নামায় চরম বিপাকে পড়েছেন পর্যটকেরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

টানা কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিতে অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে। বিদায় নিয়েছে হাঁসফাঁস করা অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও উত্তরবঙ্গের ছবিটা একেবারেই উল্টো। সেখানে অতিভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। পাহাড়ে ধস নামায় চরম বিপাকে পড়েছেন পর্যটকেরা। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে বিশেষ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া: মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। তবে আজ কলকাতায় ভারী বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বৃষ্টি থামলে হালকা আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ ব্যর্থ তৃণমূল কাউন্সিলরদের মরিয়া চেষ্টা; শিলিগুড়ির দায়িত্বে প্রশাসক আর বিমলা

দক্ষিণবঙ্গের আবহাওয়া: একাধিক জেলায় ঝড়ো হাওয়া

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও গুমোটভাব পুরোপুরি কাটবে না। তবে আজ কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বৃষ্টির দাপট বেশি থাকবে। এই জেলাগুলিতে বৃষ্টির সময় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কার কারণে বৃষ্টির সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাতে তল্লাশি নদিয়ায়; সব্যসাচী-ঘনিষ্ঠ মহিলার বাড়ি থেকে ৩ কেজি সোনা উদ্ধার

উত্তরবঙ্গের আবহাওয়া: অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বর্তমানে বেশ উদ্বেগজনক। আজ উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ দিনভর দফায় দফায় অতি ভারী বৃষ্টির সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এছাড়া মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি বাড়ছে পাহাড়ি নদীগুলির জলস্তরও। পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অত্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজন ছাড়া পাহাড়ি রাস্তায় যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। রাস্তায় জমা জলে আটকে পড়েন সাধারন মানুষ। আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সম্ভবনা থেকে যাচ্ছে। ঝড়ে উল্টে গেল বটগগাছ ! রাজবাড়ী।

রাজবংশী-কামতাপুরী সমাজের তিস্তা বুড়ি দেবীর মূর্তি! আজকে সকাল থেকেই ঝড় এবং বৃষ্টির কারনে জলপাইগুড়ি তে জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। মানুষ আটকে পড়েন বাড়িতে। একেবারেই বন্ধ হয়ে যায় দোকানপাট এবং বাজার। বৃষ্টির কারনে জল জমে যায় রাস্তায়।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন